ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৮:০৯:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

আগামী নির্বাচনে জয়লাভের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৫২ পিএম, ২৫ নভেম্বর ২০১৭ শনিবার

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী নির্বাচনে জয়লাভের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমরা জনগণের জন্য যে কাজ করেছি তাতে আগামী নির্বাচনে পুনর্নির্বাচিত হবো বলে প্রত্যাশা করছি।

বুধবার রাতে সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে যারা জনগণকে পুড়িয়ে হত্যা করেছে তারা ভোট পাবে না। বিএনপি জনগণের ভোট পাবে না।

আওয়ামী লীগ সভাপতি দলের মধ্যে মতবিরোধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা একে অপরের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য শুনতে চাই না।

শেখ হাসিনা জানান, জরিপের ভিত্তিতে জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, প্রতি ৬ মাস পর পর জরিপ চালানো হবে। স্বচ্ছ প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে। প্রত্যেককে এ জন্য কাজ করতে হবে।

দেড় ঘন্টা স্থায়ী এ বৈঠকে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, হুইপ আতিউর রহমান আতিক, শামীম ওসমান, আবদুর রহমান বদি এবং অনুপম শাহজাহান প্রমুখ বক্তব্য রাখেন।