আগুন থেকে বাঁচাতে বাচ্চাকে ছুড়ে মারলেন মা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ১৪ জুলাই ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
আগুন লেগেছে ভবনে। সবাই বাঁচার চেষ্টা করছেন। আগুনের ভয়াবহতা দেখে বাসিন্দারা কীভাবে নিজেকে রক্ষা করবেন বুঝে উঠতে পারছেন না। এমনই পরিস্থিতিতে উপর থেকে বাচ্চাকে ফেলে দিলেন মা। তবে, বাচ্চার কিছু হয়নি। নিচে দাঁড়িয়ে থাকা লোকজন ধরে ফেলে বাচ্চাকে। পরে মা এসে সেই বাচ্চাকে কোলে নিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার ডারবানে। বাচ্চাটিকে ফেলে দেয়ার এই ভিডিও প্রকাশ করা হয়েছে বিবিসি অনলাইনে।
এই ভবনের নিচ তলায় দোকানপাট রয়েছে। সেখানে লুটপাট চালানোর সময় আগুন ধরিয়ে দেয়া হয়। সাথে সাথে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ভয়াবহতা থেকে লোকজন ভবনে থাকা বাসিন্দাদের উদ্ধার করতে এগিয়ে আসে। মৈ বেয়ে অনেককে নিচে নামিয়ে আনা হয়। আগুন লাগার ২০ মিনিট পর ফায়ার সার্ভিসের লোকজন আসে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেয় দেশটির আদালত। এই রায়ের পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি। তবে, তিনি জেলে যাওয়ায় তার সমর্থকরা সারাদেশে বিক্ষোভ শুরু করেছে। সহিংস এই বিক্ষোভে এখন পর্যন্ত ৭২ জন নিহত হয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।
বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে দিয়েছে, হাইওয়ে অবেরোধ করে রেখেছে, ব্যবসা প্রতিষ্ঠান ও গুদাম লুট করেছে।
গত সপ্তাহে শুরু হওয়া এই বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার পুলিশ বলেছে, তারা দাঙ্গায় উস্কানিদাতা হিসেবে ১২ জনকে চিহ্নিত করেছে। এখন পর্যন্ত ১২৩৪ জনকে তারা গ্রেপ্তার করেছে।
দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, ১৯৯০ এর দশকের পর দক্ষিণ আফ্রিকায় এটি সবচেয়ে ভয়াবহ সহিংসতা।
দেশটির মন্ত্রীরা সতর্ক করে দিয়েছেন যে, যদি এভাবে লুটপাট চলতে থাকে তাহলে খাদ্য সরবরাহ শেষ হয়ে যেতে পারে। কিন্তু জরুরি অবস্থা জারি করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তারা।
-জেডসি
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











