আগুন নেভাবে উড়ন্ত ড্রাগন রোবট
প্রযুক্তি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১ জানুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
হলিউডের নানা অ্যানিমেশন সিনেমায় উড়ন্ত ড্রাগন দেখতে পাওয়া যায়। আর এই সব অ্যানিমেশন উড়ন্ত ড্রাগনের মুখ দিয়ে আগুন বের হওয়ার দৃশ্য সকলের জানা। তবে এবার ভিন্ন রকমের রকম কাজ করলেন বিজ্ঞানীরা। তারা হয়তো এমনটিই করতে ভালোবাসেন। এবার তারা আগুন নেভাতে উড়ন্ত ড্রাগন তৈরি করছেন। বিজ্ঞানীদের এই উড়ন্ত ড্রাগন আসলে একধরনের রোবট।
আগুন নেভানো যায় না, এমন দূরবর্তী অগ্নিকাণ্ডের স্থানে এই উড়ন্ত রোবট পাঠাতে চান জাপানি গবেষকেরা। ড্রাগন ফায়ার ফাইটার নামে অভিনব ফায়ার ফাইটার রোবট নিয়ে একটি গবেষণাপত্র ফ্রন্টিয়ার্স ইন রোবোটিকস অ্যান্ড এআই নামের সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এই গবেষণায় রোবটটির একটি নকশা যুক্ত করা হয়েছে।
জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাতোশি তাদোকোরোর গবেষণাগারের ২০১৬ সালে এমন উড়ন্ত রোবট নিয়ে প্রথম কাজ শুরু হয়। এরপর আরও গবেষক যুক্ত হয়ে বর্তমান নকশা করেন। নকশা করার মতো সত্যিকারের অগ্নিনির্বাপক দলের সদস্যদের মতামত নিয়ে নানান কিছু যুক্ত করা হয়েছে।
আগামী ১০ বছরের মধ্যে রোবটটি উড়তে বাজারে আসবে বলে গবেষকেরা জানিয়েছেন। বিজ্ঞানী আম্বে বলেন, ‘বিশ্বের অগ্নিনির্বাপক পরিস্থিতি উন্নয়নে আমাদের রোবটটি আসতে ১০ বছরের মতো সময় লাগবে। ১০ মিটারের বেশি প্রসারিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. ইউচি আম্বে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে একটি চার মিটার দীর্ঘ দূরবর্তীভাবে নিয়ন্ত্রণযোগ্য উড়ন্ত ফায়ারহোস রোবটের নমুনা বা প্রোটোটাইপ উপস্থাপন করেছি। এই রোবট সরাসরি আগুনের উৎসের কাছে গিয়ে নিরাপদে ও দক্ষতার সঙ্গে ভবনে আগুন নেভাতে কাজ করতে পারে। আমরা অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় দ্রুত আগুন নিভিয়ে ফেলার জন্য রোবট তৈরি করছি। আমরা একটি ড্রাগন ফায়ারফাইটার বা ডিএফএফ নামের রোবটের ধারণা নিয়ে কাজ করছি। একটি উড়ন্ত-পাইপ-টাইপের অগ্নিনির্বাপক রোবটের দুনিয়া আমরা উন্মুক্ত করছি। এ নিয়ে আমরা এখনো কাজ করছি।’
সূত্র: টেক এক্সপ্লোরার্স
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার






