আজও ব্যাংক খোলা থাকছে যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১৩ মে ২০২১ বৃহস্পতিবার
আজও ব্যাংক খোলা থাকছে যেসব এলাকায়
বুধবার দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার পবিত্র ঈদ-উল ফিতর অনুষ্ঠিত হবে। ঈদের আগের দিন হিসেবে আজ বৃহস্পতিবার শিল্প এলাকায় তফসিলি ব্যাংক খোলা থাকছে।
মূলত গার্মেন্টস কারখানায় বেতন-বোনাস-ভাতা দেয়ার সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব এলাকায় ব্যাংক খোলা থাকছে।
এ নিয়ে গত ৬ মে বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে। জারিকৃত নির্দেশনায় বলা হয়, ‘ঈদের পূর্বে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে এবং রফতানি বাণিজ্য অব্যাহত রাখার স্বার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার তফসিলি ব্যাংকের পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে পরিপালন নিশ্চিত করে ১০ মে থেকে ১৩ মে (১৪ মে ২০২১ তারিখে ঈদ হওয়া সাপেক্ষে) খোলা রাখতে হবে।’
নিয়মানুযায়ী, প্রতি বছর রমজান মাস ২৯ দিন হিসেব করে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা হয়ে থাকে। কোনো রমজান মাস ৩০ দিনে হলে অর্থাৎ রোজা একদিন বাড়লে ছুটিও একদিন বাড়ে। সে অনুযায়ী, বুধবার থেকে ঈদের ছুটি থাকার কথা থাকলেও চলতি বছর করোনার সংক্রমণ পরিস্থিতিতে মানুষকে কর্মস্থলে রাখতে একদিন পর এ ছুটি নির্ধারণ করা হয়েছে। তাই এবার সরকারি ছুটি শুরু হবে বৃহস্পতিবার থেকে।
তবে পোশাক শিল্প এলাকায় শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করতে ওই এলাকায় অবস্থিত ব্যাংকগুলো বাড়তি একদিন সেবা দেবে।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার










