আজ আবারও `বাংলা ব্লকেড`
উইমেনআই প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৩ এএম, ১১ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ আবারও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবেন আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে দেশের প্রতিটি রাজপথে, রেললাইনে বাংলা ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল বুধবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেয়ার আগে এ ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, বাংলা ব্লকেড কর্মসূচি জনদুর্ভোগ নয়, অভিনব জনমত প্রতিষ্ঠার কর্মসূচি। আমাদেরকে পথচারীরা বলেছেন, তাদের সন্তানের জন্য হলেও এই আন্দোলন চালিয়ে যেতে হবে।
ঘোষণায় তিনি আরও বলেন, দেশের তরুণ প্রজন্ম বিশ্বাস করে চাকরিতে কোটা সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। এজন্য সংসদে আইন প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে। সরকার চাইলে এখনই এই সংকটের সমাধান করতে পারে।
ব্লকেড কর্মসূচির আওতায় ঢাকা, বরিশাল ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। এতে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ থাকতে পারে।
এর আগে গতকাল বুধবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টায় শাহবাগসহ সারাদেশে অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে রাজধানীর প্রায় সব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ শেষে শাহবাগে জমায়েত হন শিক্ষার্থীরা। সন্ধ্যায় নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






