ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৮:০৪:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

আজ খালেদা জিয়ার প্রার্থিতা নির্ধারণ করবে ইসি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ৮ ডিসেম্বর ২০১৮ শনিবার

পুরোনো ছবি

পুরোনো ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নিতে পারবেন কি না তা আজ শনিবার নির্ধারণ করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ নির্বাচন ভবনে আপিল শুনানির মধ্য দিয়ে বিষয়টি নিশ্চিত করবে ইসি।

কারাগারে থাকায় আপিল আবেদনের শুনানিতে অংশ নিতে পারবেন না সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে তার আইনজীবীরা শুনানিতে অংশ নিবেন। আইনজীবীরা আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন স্বচ্ছ মনোভাব দেখালে প্রার্থিতা ফিরে পাবেন খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু করে। খালেদা জিয়ার পক্ষ থেকে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম জমা হয়। তবে তিনি দণ্ডিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।

গত ৫ ডিসেম্বর খালেদা জিয়ার আইনজীবীরা তার পক্ষে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন। আজ শনিবার তার আপিল আবেদন নিষ্পত্তি করার কথা। দুপুরের দিকে খালেদা জিয়ার শুনানি হতে পারে।

সম্প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের বলেন, ‘তিনি প্রার্থিতা ফিরে পাবেন কি পাবেন না তা শুনানিতে সব কমিশনার এক সঙ্গে বসে ঠিক করবেন। যদি না পান এবং তিনি যদি মনে করেন উচ্চ আদালতের আশ্রয় নিবেন সেটা উনি করতে পারেন।’