ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৬:০৩:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ পিএম, ১৯ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

খোশ আমদেদ ঈদুল ফিতর। আজ বৃহস্পতিবার ২৯ রমজান। আজ বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে কাল শুক্রবার দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। আর আজ চাঁদ দেখা না গেলে শুক্রবার ৩০ রোজা পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপন করা হবে পরশু শনিবার।

পবিত্র মাহে রমজান বিদায় নিচ্ছে, দ্বারপ্রান্তে খুশির ঈদ। এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম এই প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হবে তা জানা যাবে আজ সন্ধ্যায়। এ জন্য সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। সেখানেই পর্যালোচনা করে নির্ধারণ করা হবে খুশির ঈদের দিন-তারিখ।
ইসলামিক ফাউন্ডেশন গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ১৪৪৭ হিজরী সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে টেলিফোন করে এবং বা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

সাধারণত সউদী আরব বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়ে থাকে। ঈদ উদযাপনের জন্য শহরের মানুষ ছুটছেন শেকড়ের টানে আপনজনের কাছে। সড়ক-মহাসড়কে এখন ঘরমুখো মানুষের প্রচ- ভিড়।