ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ২:০৪:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী মন্ত্রী অ্যালিস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:১৫ পিএম, ২০ অক্টোবর ২০১৮ শনিবার

বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রিন্সিপাল ডেপুটি সহকারী মন্ত্রী অ্যালিস ওয়েলস।

 

শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার চারদিনের সফরে তিনি ঢাকায় আসছেন।



অ্যালিস ওয়েলস ঢাকায় অবস্থানকালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্বের সম্পর্ক জোরদারে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। একই সঙ্গে আন্তঃসম্পর্কিত ইন্দো প্যাসিফিক অঞ্চলের সমৃদ্ধি নিরাপত্তায় সহযোগিতা জোরদারে আলোচনা করবেন।



আগামীকাল রোববার অ্যালিস ওয়েলস রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য কক্সবাজারে যাবেন। সেখানে তিনি জাতিসংঘ, এনজিও এবং স্থানীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।



বাংলাদেশে অবস্থানকালে অ্যালিস ওয়েলস রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার ওপর জোর দেবেন। একই সঙ্গে বাংলাদেশের আসন্ন নির্বাচনে তার সরকারের সমর্থনের কথা জানাবেন।