ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১১:০৬:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

আজ ঢাকায় আসছেন রুশনারা আলী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৩১ পিএম, ২১ জুলাই ২০১৮ শনিবার

ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্যদূত রুশনারা আলী (এমপি) আজ শনিবার রাতে ঢাকা আসছেন। দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো দৃঢ় করার লক্ষ্যে এই সফর করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে তিনি ঢাকা আসবেন। তার আনুষ্ঠানিক সফর শুরু হবে রোববার থেকে। এর আগে গত বছর সেপ্টেম্বরে যুক্তরাজ্যের নয়টি রেল কোম্পানির বাণিজ্যিক প্রতিনিধি দল রুশনারা আলীর নেতৃত্বে বাংলাদেশ সফর করে।


বাংলাদেশে সবচেয়ে বড় বৈদেশিক বিনিয়োগকারী দেশ হল যুক্তরাজ্য। শতাধিক ব্রিটিশ কোম্পানি বাংলাদেশে ব্যাংকিং, জ্বালানি, অবকাঠামো, রেল, পরামর্শ ও শিক্ষার মতো খাতে কার্যক্রম চালাচ্ছে।


আর্ন্তজাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন রুশনারা আলীর সফর বাংলাদেশে ব্রিটেনের বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে এবং দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে।


উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী ২০১২ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত হিসেবে নিয়োগ পান। গত বছর তিনি টানা তৃতীয় মেয়াদে এমপি নির্বাচিত হন।