ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৭:৫০:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

আজ তাপমাত্রা কেমন থাকবে, জানাল অধিদপ্তর

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৯ এএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা কেমন থাকবে, সে সম্পর্কেও তথ্য দিয়েছে সংস্থাটি।

আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ।

সংস্থাটি আরও জানায়, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজ সন্ধ্যা ৫টা ১১ মিনিটে সূর্য অস্ত যাবে এবং আগামীকাল রোববার (২৩ নভেম্বর) ভোর ৬টা ১৯ মিনিটে সূর্যোদয় হবে।