পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ এএম, ২৯ নভেম্বর ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। তাপমাত্রা কমে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসায় জেলার জনজীবনে শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। ভোরবেলা ও রাতে হিমেল বাতাসের সঙ্গে কুয়াশা না থাকলেও ঠান্ডার তীব্রতা বেশ অনুভূত হচ্ছে। আজ রবিবার (২৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। যা গত কয়েক দিনের তুলনায় সবচেয়ে কম। এবছরে এটাই সর্বনিম্ন তাপমাত্রা।
সকালের দিকে ঠান্ডা বাতাসে স্বাভাবিক কাজকর্ম কিছুটা ধীরগতিতে শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মেলে। রোদের উষ্ণতায় দিনের একটি অংশে স্বস্তি ফিরলেও সন্ধ্যা নামার পর থেকেই তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কনকনে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় শীতের প্রকোপ সবচেয়ে বেশি টের পাওয়া যাচ্ছে।
শীতের এই তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। ভোরবেলা জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া চা শ্রমিক, দিনমজুর, পাথর ও বালু শ্রমিক এবং ভ্যানচালকদের শীত উপেক্ষা করেই কাজে নামতে হচ্ছে। অনেক স্থানে পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে ছিন্নমূল ও দরিদ্র পরিবারগুলোর কষ্ট বাড়ছে। পাশাপাশি শীতের শুরুতেই সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত নানা রোগব্যাধির ঝুঁকি তৈরি হয়েছে। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়তে দেখা গেছে। তবে বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন স্থানীয় চিকিৎসকরা।
তেতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় পঞ্চগড়ে তুলনামূলক আগে ও বেশি শীত অনুভূত হয়। উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা শীতল বায়ুপ্রবাহ এবং রাতের আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা রয়েছে।
তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে পাওয়া তথ্য মতে রবিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়া রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৯ শতাংশ।
- মোবাইল ফোন যাকে বানালো বিলিয়নিয়ার
- ভারতে মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
- স্পেসএক্সের নেপথ্যের স্থপতি গুয়েন শটওয়েল
- উইন্ডোজ ১১-তে স্বয়ংক্রিয় আপডেট বন্ধ করবেন যেভাবে
- ১৫ বছর পর ‘কিং’ সিনেমার ‘ড্যাডি কুল’ গানে শাহরুখ ও কারিনা
- ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি
- প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, রয়েছে সুযোগ-সুবিধা
- টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি
- মশার উপদ্রব কমাতে ঘরে রাখতে পারেন যেসব গাছ
- নড়াইল: চিত্রা নদীর তীরে শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যের জনপদ
- পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস
- নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
- পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু
- সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী আটক
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া-গাড়ি ভাঙচুর
- পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে
- চাকরি ছেড়ে শখই হলো মমতা প্রিয় পেশা
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী
- মিমির প্রথম বিয়ে হলেও স্বামী সিদ্ধার্থর দ্বিতীয়
- নিয়মিত ডাবের পানি পানে মিলবে যে ৭ দারুণ উপকার
- উইন্ডোজ ১১-তে স্বয়ংক্রিয় আপডেট বন্ধ করবেন যেভাবে
- হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে আরেক দফা বাড়ল সোনার দাম
- বাজে পারফরম্যান্সে বিপাকে পাকিস্তানের ক্রিকেটাররা
- সফল ইংরেজ শিশুসাহিত্যিক এনিড ব্লাইটনের মৃত্যু দিবস আজ
- ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
- তাপমাত্রা ১৩ ডিগ্রিতে, আরও বাড়বে শীত
- জাতীয় পাখি দোয়েল: চেনা সুর কি হারিয়ে যাচ্ছে?







