ঢাকা, রবিবার ২৯, নভেম্বর ২০২৬ ১৬:৪৫:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভারতে মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী আটক

টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৩ এএম, ২৯ নভেম্বর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাঝে পড়তি দিকে থাকা সোনার বাজারে আবারও দেখা যাচ্ছে উর্ধ্বগতি। গত তিন দিনে দেশের বাজারে তিন দফা বেড়েছে মূল্যবান ধাতুটির দাম। এর মধ্যে সবশেষ দফায় ভালো মানের; অর্থাৎ, ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৬২৪ টাকা। এর আগে, দুই দফায় একই ক্যাটাগরির সোনার দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৫০ টাকা করে।


সব মিলিয়ে টানা তিন দফায় মূল্যবান এই হলুদ ধাতুটির দাম ভরিতে সর্বোচ্চ বেড়েছে ৪ হাজার ৭২৪ টাকা। এতে দেশের বাজারে আবারও ভরিতে ২ লাখ টাকা ছাড়িয়ে গেছে সোনার দাম।


শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দর কার্যকরের পর থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ দেশের বাজারে এখন বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকায়।

এর বাইরে নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকাত বেচাকেনা হচ্ছে বর্তমানে।

বাজুস তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্বর্ণালঙ্কার তৈরির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো সোনা বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।


এর আগে, গত ২৭ নভেম্বর সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে ২৬ নভেম্বর একই ক্যাটাগরির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।


মাঝে ২৫ নভেম্বর ভরিপ্রতি সোনার দাম কমানো হয় ২ হাজার ৮৫৮ টাকা। তবে, ২৪ নভেম্বর ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা এবং ২৩ নভেম্বর ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়। তার আগে টানা ৯ দফায় সর্বোচ্চ ৩৪ হাজার ৭০০ টাকা কমানো হয় মূল্যবান হলুদ ধাতুটির দাম।


সব মিলিয়ে চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে ১৪৮ বার। এর মধ্যে ৭০ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৭ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।