ফের কমল সোনার দাম, ভরিতে ২৮৫৮ টাকা ছাড়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ এএম, ২৫ নভেম্বর ২০২৬ বুধবার
ফের কমল সোনার দাম, ভরিতে ২৮৫৮ টাকা ছাড়
এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। মঙ্গলবার এই মানের সোনার দাম ছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়েছিল বাজুস। তার আগের দিন সোমবার (২৩ নভেম্বর) একই মানের সোনার দাম বাড়ানো হয়েছিল ৩ হাজার ১৪৯ টাকা। এর আগে রোববার (২২ নভেম্বর) প্রতি ভরিতে ৬ হাজার ১৮১ টাকা কমানো হয়। অর্থাৎ দুই দফা কমানোর পর টানা দুই দিন দাম বাড়লেও বুধবার আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। মঙ্গলবারের তুলনায় বুধবার ২২ ক্যারেটের প্রতি ভরিতে দাম কমেছে ২ হাজার ৮৫৮ টাকা।
সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।
বাজুস জানিয়েছে, সোনা ও রুপার অলংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি দিতে হবে।
পুরোনো সোনার অলংকার পরিবর্তন বা এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ৯ শতাংশ বাদ দিতে হবে। আর পুরোনো সোনার অলংকার কেনার ক্ষেত্রে বাদ যাবে ১৫ শতাংশ। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুসের নির্ধারিত নতুন দাম কার্যকর থাকবে।
- মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট পরলেন জেনিফার
- মিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই মাহি, জায়গা পেলেন যাঁরা
- পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি
- ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে বিশ্বের চতুর্থ
- ফের কমল সোনার দাম, ভরিতে ২৮৫৮ টাকা ছাড়
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
- প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক স্নিগ্ধা
- আসছে শীত, নারীদের ত্বকের যত্নে কী করবেন
- শেখ হাসিনার ফেরা: নিরাপত্তা, আইন ও রাজনৈতিক সংযম
- বাজারে আগুন, সংসারে টান: স্বস্তি ফিরবে কবে?
- ‘এক মিনিটেই বিদায়’, সোহেলের মৃত্যুতে দীপার আবেগঘন পোস্ট
- শ্রমিক চায় ২২ হাজার মুজরি, মালিকদের প্রস্তাব ১৫,৭০০
- একদিনের জীবনেও ফুলের হাসি, সারাজীবনেও মানুষের অশান্তি
- হামে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ১৩৫১
- একদিনের জীবনেও ফুলের হাসি, সারাজীবনেও মানুষের অশান্তি
- স্নাতক পাসে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- আসছে শীত, নারীদের ত্বকের যত্নে কী করবেন
- ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণে পঞ্চম স্থানে
- ‘এক মিনিটেই বিদায়’, সোহেলের মৃত্যুতে দীপার আবেগঘন পোস্ট
- শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ, ছুটি ঘোষণা ৮টিতে
- শরীয়তপুর: ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ
- মিস ইউনিভার্সের ফাইনালে বাংলাদেশি মাহি, রাতে ফাইনাল
- শেখ হাসিনা ফিরলেই গ্রেফতার: রয়টার্সকে শামা ওবায়েদ
- শ্রমিক চায় ২২ হাজার মুজরি, মালিকদের প্রস্তাব ১৫,৭০০
- ২০৩১ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক চার দেশ
- ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, বাড়ছে শীতের প্রতাপ
- প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক স্নিগ্ধা
- শেখ হাসিনার ফেরা: নিরাপত্তা, আইন ও রাজনৈতিক সংযম
- হামে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ১৩৫১











