ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে বিশ্বের চতুর্থ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ এএম, ২৫ নভেম্বর ২০২৬ বুধবার
ফাইল ছবি।
শীতের আগমনের সঙ্গে বাড়ছে রাজধানী ঢাকার বায়ুদূষণ। বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে ঢাকা। শহরটির বায়ুমান সূচক (একিউআই) ২১১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের। এ অবস্থায় রাজধানীর বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের ১২৫টি শহরের মধ্যে দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ। তালিকায় ২৭৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আফগানিস্তানের কাবুল এবং ২২৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। পঞ্চম স্থানে থাকা মঙ্গোলিয়ার উলানবাটরের স্কোর ২০৮।
আইকিউএয়ারের এই সূচক প্রতি ঘণ্টায় হালনাগাদ করা হয়। ফলে আবহাওয়া, বাতাসের গতি, আর্দ্রতা ও দূষণের মাত্রার পরিবর্তনের সঙ্গে শহরগুলোর অবস্থানও বদলে যেতে পারে। সংস্থাটির ওয়েবসাইটে ২৪ নভেম্বর রাত ৯টা ২৮ মিনিটের তথ্যেও ঢাকার বায়ুমান ২১১ দেখানো হয়েছে।
বায়ুমান সূচক বা একিউআই হলো বাতাসের দূষণের মাত্রা ও এর সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি বোঝানোর একটি পরিমাপক। এর মাধ্যমে কোনো শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত এবং দূষণের কারণে মানুষের স্বাস্থ্যে কী ধরনের প্রভাব পড়তে পারে, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। আইকিউএয়ারের সূচকে সূক্ষ্ম বস্তুকণা পিএম২.৫, পিএম১০, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড ও ওজোনসহ বিভিন্ন দূষকের তথ্য বিবেচনায় নেওয়া হয়।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ বা তার বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
বায়ুদূষণের কারণে শিশু, বয়স্ক ব্যক্তি এবং হৃদ্রোগ ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। বিশেষ করে অতিসূক্ষ্ম বস্তুকণা পিএম২.৫ শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। এতে শ্বাসকষ্ট, কাশি ও হৃদ্যন্ত্রের জটিলতাসহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যার ঝুঁকি বাড়ে। বায়ুমান ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে সবারই স্বাস্থ্যগত সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে বলে সতর্ক করেছে আইকিউএয়ার।
- মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট পরলেন জেনিফার
- মিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই মাহি, জায়গা পেলেন যাঁরা
- পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি
- ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে বিশ্বের চতুর্থ
- ফের কমল সোনার দাম, ভরিতে ২৮৫৮ টাকা ছাড়
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
- প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক স্নিগ্ধা
- আসছে শীত, নারীদের ত্বকের যত্নে কী করবেন
- শেখ হাসিনার ফেরা: নিরাপত্তা, আইন ও রাজনৈতিক সংযম
- বাজারে আগুন, সংসারে টান: স্বস্তি ফিরবে কবে?
- ‘এক মিনিটেই বিদায়’, সোহেলের মৃত্যুতে দীপার আবেগঘন পোস্ট
- শ্রমিক চায় ২২ হাজার মুজরি, মালিকদের প্রস্তাব ১৫,৭০০
- একদিনের জীবনেও ফুলের হাসি, সারাজীবনেও মানুষের অশান্তি
- হামে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ১৩৫১
- একদিনের জীবনেও ফুলের হাসি, সারাজীবনেও মানুষের অশান্তি
- স্নাতক পাসে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- আসছে শীত, নারীদের ত্বকের যত্নে কী করবেন
- ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণে পঞ্চম স্থানে
- ‘এক মিনিটেই বিদায়’, সোহেলের মৃত্যুতে দীপার আবেগঘন পোস্ট
- শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ, ছুটি ঘোষণা ৮টিতে
- শরীয়তপুর: ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ
- মিস ইউনিভার্সের ফাইনালে বাংলাদেশি মাহি, রাতে ফাইনাল
- শেখ হাসিনা ফিরলেই গ্রেফতার: রয়টার্সকে শামা ওবায়েদ
- শ্রমিক চায় ২২ হাজার মুজরি, মালিকদের প্রস্তাব ১৫,৭০০
- ২০৩১ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক চার দেশ
- ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, বাড়ছে শীতের প্রতাপ
- প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক স্নিগ্ধা
- শেখ হাসিনার ফেরা: নিরাপত্তা, আইন ও রাজনৈতিক সংযম
- হামে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ১৩৫১









