মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট পরলেন জেনিফার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৫ নভেম্বর ২০২৬ বুধবার
মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো।
সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসর। বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হওয়া এবারের আসরে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো।
পুয়ের্তো রিকোর সান হুয়ানে হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টার দিকে শুরু হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। শুরুতেই ঘোষণা করা হয় সেরা ৩০ প্রতিযোগীর নাম। এরপর সুইমস্যুট পর্বের মাধ্যমে বেছে নেওয়া হয় সেরা ১২ জনকে। ইভনিং গাউন পর্ব শেষে সেখান থেকে নির্বাচিত হন সেরা পাঁচজন।
সেরা পাঁচে জায়গা করে নেন ফিলিপাইনের বিট্রিস ‘বিয়া’ মিলান উইনডরস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ, ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ ও পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো।
চূড়ান্ত পর্বে এই পাঁচ প্রতিযোগী বিচারকদের দুটি করে প্রশ্নের মুখোমুখি হন। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় বরাদ্দ ছিল ৩০ সেকেন্ড। প্রথম প্রশ্নটি প্রত্যেকের জন্য আলাদা হলেও দ্বিতীয় প্রশ্নটি ছিল সবার জন্য একই। প্রশ্নোত্তর পর্ব ও সার্বিক মূল্যায়ন শেষে মিস ইউনিভার্স ২০২৬ হিসেবে ঘোষণা করা হয় পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তোর নাম।
৭৫তম আসরের বিজয়ীর জন্য তৈরি করা হয়েছে বিশেষ এক মুকুট। ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের এই মুকুট তৈরি হয়েছে ১৮ ক্যারেটের সাদা সোনা দিয়ে। এতে বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা। বিজয়ীর মাথায় এই মুকুট পরিয়ে দেন গত আসরের মিস ইউনিভার্স, মেক্সিকোর ফাতিমা বশ।
বাংলাদেশ থেকে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অভিনেত্রী সামিরা খান মাহি। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও দর্শক ভোটে শীর্ষে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের এই প্রতিনিধি।
- মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট পরলেন জেনিফার
- মিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই মাহি, জায়গা পেলেন যাঁরা
- পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি
- ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে বিশ্বের চতুর্থ
- ফের কমল সোনার দাম, ভরিতে ২৮৫৮ টাকা ছাড়
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
- প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক স্নিগ্ধা
- আসছে শীত, নারীদের ত্বকের যত্নে কী করবেন
- শেখ হাসিনার ফেরা: নিরাপত্তা, আইন ও রাজনৈতিক সংযম
- বাজারে আগুন, সংসারে টান: স্বস্তি ফিরবে কবে?
- ‘এক মিনিটেই বিদায়’, সোহেলের মৃত্যুতে দীপার আবেগঘন পোস্ট
- শ্রমিক চায় ২২ হাজার মুজরি, মালিকদের প্রস্তাব ১৫,৭০০
- একদিনের জীবনেও ফুলের হাসি, সারাজীবনেও মানুষের অশান্তি
- হামে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ১৩৫১
- একদিনের জীবনেও ফুলের হাসি, সারাজীবনেও মানুষের অশান্তি
- স্নাতক পাসে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- আসছে শীত, নারীদের ত্বকের যত্নে কী করবেন
- ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণে পঞ্চম স্থানে
- ‘এক মিনিটেই বিদায়’, সোহেলের মৃত্যুতে দীপার আবেগঘন পোস্ট
- শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ, ছুটি ঘোষণা ৮টিতে
- শরীয়তপুর: ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ
- মিস ইউনিভার্সের ফাইনালে বাংলাদেশি মাহি, রাতে ফাইনাল
- শেখ হাসিনা ফিরলেই গ্রেফতার: রয়টার্সকে শামা ওবায়েদ
- শ্রমিক চায় ২২ হাজার মুজরি, মালিকদের প্রস্তাব ১৫,৭০০
- ২০৩১ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক চার দেশ
- ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, বাড়ছে শীতের প্রতাপ
- প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক স্নিগ্ধা
- শেখ হাসিনার ফেরা: নিরাপত্তা, আইন ও রাজনৈতিক সংযম
- হামে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ১৩৫১











