ঢাকা, শনিবার ২১, নভেম্বর ২০২৬ ২:৪১:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’,পশ্চিমবঙ্গেও বৃষ্টির শঙ্কা ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারা ঘূর্ণিঝড় ‘আকভান’ ওড়িশায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, পর্যটনকেন্দ্রেও নিষেধাজ্ঞা পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ কবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অতি ভারী বৃষ্টির শঙ্কা

সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গতকাল থেকে টানা বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমেছে সব ধরনের সবজির। ফলে বাজারে আজ সবজির দাম কিছুটা বেড়েছে। বিক্রেতারা বলছে বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি তুলতে পারেনি কৃষকরা, ফলে আজ ঢাকায় সবজির ট্রাক তুলনামূলক কম ঢুকেছে। সব মিলিয়ে চাহিদার তুলনামূলক সরবরাহ কম হওয়ায় দাম কিছুটা বেড়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
আজকের বাজারে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, পটল প্রতিকেজি ৬০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, করলা, উচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১০০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি ধন্দুল বিক্রি হচ্ছে ৮০ টাকায়, মুলা প্রতি কেজি ৮০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, সিম মান ভেদে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, নতুন টমেটো প্রতি কেজি ১৬০ টাকা, পুরাতন টমেটো প্রতি কেজি ২২০ টাকা, কঁচু প্রতি কেজি ৮০ টাকা, জালি ও লাউ প্রতি পিস ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ টাকা এবং শালগম প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর রামপুরা বাজারে বাজার করতে এসেছেন চাকরিজীবী ফারুক হোসেন বলেন, বৃষ্টির কারণে আজ বাজারে সবজির দাম তুলনামূলক বেশি। গত পরশুদিন যে দাম ছিল সেই তুলনায় আজ প্রতিটা সবজির দাম বেড়েছে। বিক্রেতারা বলছে, বৃষ্টির কারণে নাকি কারণ বাজারে আজ সবজির সরবরাহ একেবারেই কম। গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে, আজও সকাল থেকে বৃষ্টি সে কারণেই মূলত সবজির দাম বেড়েছে।

সবজির দাম বৃদ্ধি বিষয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা হাসান বলেন, আজ সকালে কারওয়ান বাজারে মাল কিনতে গিয়ে দেখি সবজির সরবরাহ একেবারেই কম। মূলত গতকাল বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি তুলতে পারিনি কৃষকরা। যে কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ রাজধানীর পাইকারি বাজারগুলোতে সবজি ভর্তি ট্রাক তুলনামূলক কম ঢুকেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় আজ একটু সবজির দাম বাড়তি যাচ্ছে।

তিনি বলেন, আজকাল এই সবজির দাম বাড়তি থাকবে বৃষ্টির কারণে। বৃষ্টি থেমে গেলে সেল সবজির দাম কমে আসবে। এছাড়া শীত মৌসুম শুরু হচ্ছে তার মানে সবজির পুরা মৌসুম , শীতের এই পুরো মৌসুম জুড়ে সবজির দাম কম থাকবে বাজারে। আজ যে কিছুটা সবজির দাম বাড়তি এর একটাই কারণ বৃষ্টির প্রভাব। আবার যদি কাল থেকে সবজি সরবরাহ ঠিকঠাক হয়ে যায়, তখন ফের সবজির দাম কমে যাবে।