পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ কবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ এএম, ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার
সংগৃহীত ছবি
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে, আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শুরু হতে পারে মুসলিম উম্মাহর সিয়াম সাধনার মাস। আর সম্ভাব্য হিসাব অনুযায়ী, ১০ মার্চ (বুধবার) উদ্যাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। তবে রমজান ও ঈদের তারিখ চূড়ান্তভাবে নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। চাঁদ দেখা গেলে ওই রাতেই আদায় করা হবে প্রথম তারাবির নামাজ। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে প্রথম রোজা।
হিজরি বর্ষপঞ্জি চাঁদের গতিপথের ওপর নির্ভরশীল। এ কারণে ইংরেজি ক্যালেন্ডারে প্রতিবছর রমজান মাস প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই হিসাবে ২০২৭ সালে ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে পবিত্র রমজান।
সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয় পবিত্র ঈদুল ফিতরের দিন। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে এ তারিখে পরিবর্তন আসতে পারে।
- কক্সবাজারে ট্রেনের ধাক্কায় মা-শিশুসহ ৪জনের প্রাণহানী
- ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু
- সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা
- ভারতের স্বাধীনতা সংগ্রামে মাতঙ্গিনী হাজরার অবদান
- একলাফে ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম
- যুক্তরাষ্ট্রের নতুন সাইবার পরিচালক কার্স্টেন ডেভিস
- ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’,পশ্চিমবঙ্গেও বৃষ্টির শঙ্কা
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারা
- ঘূর্ণিঝড় ‘আকভান’: ওড়িশায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- লাল শাড়ি ও সোনালি গহনায় বিয়ের সাজে পূর্ণিমা
- পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ কবে
- প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অতি ভারী বৃষ্টির শঙ্কা
- গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও সেফগার্ডিং জোরদারে কর্মশালা
- হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
- হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
- `মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক রাখা লজ্জাজনক`
- ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু
- নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ
- ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
- মিয়ানমারে চার শহরে বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
- স্কুলে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ তারিখ
- নদী, ইতিহাস, রাজনীতি ও ঐতিহ্যের জনপদ গোপালগঞ্জ
- ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’,পশ্চিমবঙ্গেও বৃষ্টির শঙ্কা
- উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
- ঘূর্ণিঝড় ‘আকভান’: ওড়িশায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- তাপমাত্রা নেমে ১২.৫, শীতে জবুথবু পঞ্চগড়
- ঘূর্ণিঝড় ‘আকভান’ : বন্দরে ৩ নম্বর সংকেত
- যুক্তরাষ্ট্রের নতুন সাইবার পরিচালক কার্স্টেন ডেভিস
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসে সর্বনিম্ন









