`মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক রাখা লজ্জাজনক`
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৭ এএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নিজেদের গণতান্ত্রিক দাবি করা দেশগুলোর মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়টি লজ্জাজনক বলে মন্তব্য করেছেন মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত (র্যাপোর্টিয়ার) কেলি ই ক্যারি। তিনি বলেন, মিয়ানমারে ২০১৭ সালে যে গণহত্যা হয়েছে, তা নিয়ে কোনো দ্বিধার সুযোগ নেই।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জাতিসংঘের ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেলি ই ক্যারি এই মন্তব্য করেন। সরকারের আমন্ত্রণে তিনি ১১ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ সফর করেন।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধকে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) তার রায়ে যথাযথ নামে অভিহিত করবেন বলে আশা প্রকাশ করেন জাতিসংঘের এই বিশেষ দূত। তার প্রত্যাশা, ১৯ নভেম্বর ঘোষিত হতে যাওয়া এই রায়ের মধ্য দিয়ে জবাবদিহির সুযোগ তৈরি হবে।
রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আইসিজে থেকে যে রায়ই আসুক, তা জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো মেনে চলবে বলে প্রত্যাশা কেলি ই ক্যারির। এ প্রসঙ্গে তিনি বলেন, কেননা, রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে জাতিগত নিধন চলছে।
কেলি ই ক্যারি বলেন, আইসিজে তার রায়ে মিয়ানমার সরকারের ওপর নিষেধাজ্ঞা দিতে পারেন। ব্যক্তি বা রাষ্ট্রের ওপরও নিষেধাজ্ঞা আসতে পারে। তবে রায়ের আগে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।
আরাকানে এখন যে সহিংসতা চলছে, তাতে গভীরভাবে উদ্বিগ্ন বলে জানান জাতিসংঘের এই বিশেষ দূত।
মিয়ানমারের রাজনৈতিক সংকট দূর করতে রোহিঙ্গাসহ দেশটির অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণে অভ্যন্তরীণ সংলাপের ওপর জোর দেন কেলি ই ক্যারি। এই সংকট সমাধানে তিনি আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানান।
- চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায়ের বাসভবনে অগ্নিকাণ্ড
- মিয়ানমারে চার শহরে বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
- `মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক রাখা লজ্জাজনক`
- চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন
- উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
- ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
- নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ
- স্কুলের ভর্তি পরীক্ষা ৩ দিনে, ফল প্রকাশ ও ভর্তি ৫ দিনে
- মুম্বাইয়ের রাস্তায় গলি ক্রিকেটে মেতেছে উইলিয়াম-কেট
- আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
- মিরপুরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত, আটক সহকর্মী
- মাকে হত্যার পর ট্রাঙ্কে মরদেহ, ছেলেসহ গ্রেপ্তার ৩
- ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
- রবীন্দ্রনাথের ছবিতে কালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমি মুক্ত
- কুয়াশার চাদরে ঢেকে গেছে পঞ্চগড় জেলার পথঘাট
- সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
- মুম্বাইয়ের রাস্তায় গলি ক্রিকেটে মেতেছে উইলিয়াম-কেট
- রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন
- বোনদের ডাকে মিলল না সাড়া, দরজা ভেঙে মিলল নিথর দেহ
- রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন
- গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ৩৯ কারখানা বন্ধ ঘোষণা
- কুয়াশার চাদরে ঢেকে গেছে পঞ্চগড় জেলার পথঘাট
- ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
- আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
- পোশাকশ্রমিকদের মজুরি ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির
- বাংলাদেশ সফরে পর্তুগালের রাজকন্যা, উদ্বোধন করবেন সিলেট চা
- প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘আকভান’, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- মাকে হত্যার পর ট্রাঙ্কে মরদেহ, ছেলেসহ গ্রেপ্তার ৩
- মিরপুরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত, আটক সহকর্মী











