ঢাকা, মঙ্গলবার ১৭, নভেম্বর ২০২৬ ৫:৪৯:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ পহেলা অগ্রহায়ণ, নবান্ন উৎসব: নতুন ধানের ঘ্রাণ বাংলার ঘরে ঘরে থাইল্যান্ডে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১ গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে ৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক

থাইল্যান্ডে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

থাইল্যান্ডের একটি বাণিজ্যিক ও আবাসিক ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে ফুকেটে এ ঘটনা ঘটে। এতে আরও ১৬ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আগুনের সূত্রপাত হয় একটি রেন্ট-এ কারে। যা পরে পাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।

রাত ৩টা ১৭ মিনিটে আগুন লাগার পর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন।

যারা আহত হয়েছেন তাদের মধ্যে ১৫ জন থাই নাগরিক। একজন মিয়ানমারের। পুলিশ বলেছে, আহত বা নিহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক নেই।
বৈদ্যুতিক গোলযোগ না অন্য কোনোভাবে সেই রেন্ট-এ কারে আগুন লাগে তা এখনো জানা যায়নি।

যে ভবনটিতে প্রথম আগুন লাগে সেটি টাউন এরিয়াতে অবস্থিত। যা ফুকেটের পশ্চিম উপকূলের কাছে। আর এটি পর্যটক ও স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় একটি সমুদ্র সৈকত।

প্রায় চার মাস আগে ব্যাংককে একটি ভবনে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়। আজ সোমবার প্রাণ গেলো আরও ১১ জনের।

সূত্র: রয়টার্স