ঢাকা, সোমবার ১৬, নভেম্বর ২০২৬ ৫:৫৮:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন মোহাম্মদপুরে চিকিৎসার জন্য গিয়ে ‘পীরের’ ধর্ষণের শিকার নারী! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট, সাত মহাদেশ ভ্রমণ বৃদ্ধার ৫ দফা পতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে নারীর মৃত্যু

শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৬ এএম, ১৫ নভেম্বর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে মোছা. শিরিন আক্তার (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।


শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ছয়তলা থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়।


নিহত শিরিন আক্তার বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকার সুলাইমান হোসেনের স্ত্রী।


পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর মাথাব্যথা, শরীর ব্যথা ও জ্বর নিয়ে শিরিনকে শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগের ছয়তলায় ভর্তি করা হয়। এর আগেও তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। ফলে শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিকভাবেও অসুস্থ ছিলেন তিনি। শনিবার রাতে শিরিনকে হাসপাতালে রেখে তার স্বামী নামাজ আদায় করতে যান। এ সময় হাসপাতালের ছয়তলার উত্তর ব্লকের সিঁড়ির পাশের থাই গ্লাসের জানালা দিয়ে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে।