লতিকচুতে গৃহিণী শিরিনা খাতুনের সাফল্য
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
একসময় যে অঞ্চলে লতিকচুর আবাদ খুব একটা দেখা যেত না, এখন সেই ফসলই সংসারে আয়ের নতুন উৎস হয়ে দাঁড়িয়েছে গৃহিণী শিরিনা খাতুনের। মাত্র ২০ শতক জমিতে বারি-পানিকচু-১ জাত চাষ করে তিনি এলাকায় সাড়া ফেলেছেন। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কৃষি বিভাগের পরামর্শ মেনে এই লতি চাষে সফলতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার আশা, এই মৌসুমে লতি বিক্রি করে লাখ টাকার বেশি আয় করতে পারবেন।
শিরিনা খাতুন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের স্বরুপের ঘোপ গ্রামের বাসিন্দা শিরিনা খাতুনের পতিত জমিতে এখন সবুজ কচুগাছে ভরপুর লতি।
তিনি জানান, গত মে মাসে উপজেলা কৃষি অফিসের পরামর্শে তিনি চারা রোপণ করেন। রোপণের মাত্র ৬০ থেকে ৭০ দিনের মধ্যেই লতি বিক্রি শুরু করেন।
শিরিনা খাতুন বলেন, “বর্তমানে প্রতি সপ্তাহে এক থেকে দুই মণ লতি বাজারে সরবরাহ করছি। পুরো মৌসুমে লতি বিক্রি করে ১ লাখ থেকে দেড় লাখ টাকা আয় হবে বলে আশা করছি। লাভজনক হওয়ায় ভবিষ্যতে আরো বেশি জমিতে এই সবজি চাষ করার ইচ্ছা আছে।”
ভেড়ামারা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সদরুল ইসলাম বলেন, “বর্ষায় পানিতে ডুবে যাওয়া নিচু জমি নিয়ে কৃষকদের আগ্রহ কম ছিল। শিরিনা খাতুন প্রমাণ করেছেন, এমন স্যাঁতসেঁতে জমিতেও কচুর সফল আবাদ অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে।”
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা পলি জানান, টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় শিরিনা খাতুনকে চারা, সার ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। লতিকচু চাষ এখন শুধু নিজেদের খাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি বাণিজ্যিক মডেলে পরিণত হয়েছে। সঠিক দিকনির্দেশনা ও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে এই খাত থেকে শিরিনা খাতুন নিয়মিত আয় করতে পারছেন, যা তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছে।”
- উষা নদী পরিষ্কার করেন, তাহলে সরকার কী করে?
- একা নদীতে নেমেছিলেন উষা, এখন পাশে অর্ধশতাধিক মানুষ
- শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন
- লতিকচুতে গৃহিণী শিরিনা খাতুনের সাফল্য
- টেনিস তারকা সানিয়া মির্জার জন্মদিন আজ
- বায়ুদূষণের শীর্ষে লাহোর-কলকাতা, ঢাকার অবস্থান কত?
- মোহাম্মদপুরে চিকিৎসার জন্য গিয়ে ‘পীরের’ ধর্ষণের শিকার নারী!
- কংগ্রেসের হাল ধরছেন প্রিয়াঙ্কা গান্ধী
- কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
- জীবনের মধ্যবেলায় নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প
- ৫ দফা পতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
- ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে, শীর্ষ ১০-এ কারা আছেন?
- আধুনিক পদ্ধতি ব্যবহারে আগাম তরমুজে সাফল্যের হাসি
- ৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট, সাত মহাদেশ ভ্রমণ বৃদ্ধার
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী ফজিলাতুন্নেসা
- বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, দেশে পরিস্থিতি উদ্বেগজনক।
- সাভারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক
- একাত্তরে কণ্ঠ দিয়ে যুদ্ধ করেছিলেন শাহীন সামাদ
- ঘরে মিলল বাবা ও ২ মেয়ের লাশ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে
- কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই
- যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়,ভোগান্তিতে ১৫ লাখ যাত্রী
- চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
- ভিসা বাতিল, মোদিকে প্রশ্ন করাই কি অপরাধ?
- পোয়া মাছের মাথার রহস্যময় দুটি পাথর!
- বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা
- নিজের দলেও বৈভবের মত ব্যাটার চান হরমনপ্রীত
- জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা
- চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক
- শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে নারীর মৃত্যু





