মা’র কাছ থেকে ২০ হাজার টাকা ধার করে রূপা’র উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৫ এএম, ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার
সংগৃহীত ছবি
পড়াশোনা শেষ করে রূপা সরকার একটি এনজিওতে চাকরি শুরু করেন। কিন্তু সকাল থেকে সন্ধ্যা একঘেঁয়ে কাজ উপভোগ করতেন না। স্বাধীনচেতা মানুষ অন্যের অযথা কর্তৃত্ব মেনে নিতে পারছিলেন না। আসলে তার মনের ভেতর ছিল, তিনি নিজে কিছু করবেন। ভাবনাটা জোরালো হলে চাকরিটা ছেড়ে দিলেন। কী করা যায় পরিকল্পনায় সময় গেলো কিছুদিন। একসময় মনে হলো, ‘আমিতো এপ্লিকের কাজ জানি। সেটা দিয়েই শুরু করি!’
শুরুতে পরিবারের মত ছিলো না। বলতো, ‘মেয়ে মানুষ বিজনেস করতে পারবি না। মানুষ তোকে ঠকাবে’। তারপর তিথি নামের এক বড় আপার সাপোর্টে মা’র কাছ থেকে ২০ হাজার টাকা ধার করে শুরু করে দিলেন নিজের উদ্যোগ।
২০১৭ সালের ডিসেম্বরে একটা অনলাইন পেইজ খুললেন, নাম ‘দোলন চাঁপা বুটিকস’। তার প্রিয় ফুল দোলন চাঁপা, এই কাজটাও তার খুব প্রিয়। ভালবেসে কাজ করেন, তাই প্রিয় ফুলের নামে পেইজের নাম। এপ্লিক দিয়ে শুরু করলেও পরে সুতার কাজ শুরু করেন। শুরুতে কর্মী তৈরি করতে খুব কষ্ট হয়েছে। অনেকে কাজ শিখে চলে গেছে। এখন ১৫ জন কর্মী আছে তার।
এপ্লিকের শাড়ি, থ্রি-পিস, ওয়ান-পিস, কুশন কভার, টেবিল কভার মোটামুটি সব ধরণের পণ্য তৈরি করছেন। এছাড়া সুতার কাজের শাড়ি, পাঞ্জাবি, বেডশিট ও নিজস্ব কারিগর দিয়ে কুর্তি, বেবিড্রেস তৈরি করছেন তিনি। গ্রামীণ চেক ও খাদি ড্রেস নিয়েও কাজ করছেন। তার তৈরি পণ্য বিক্রি হচ্ছে পাইকারিভাবেও।
‘দোলন চাঁপা’র পণ্য সরাসরি বিদেশে রপ্তানি হয় না। তবে দেশের বাইরে থেকে অনেকেই অর্ডার দেন। দেশ থেকে কেউ গেলে তারা নিয়ে পৌঁছে দেন। এখন পর্যন্ত নিউ ইয়র্ক, ইতালি ও সৌদি আরবে তার পণ্য গেছে। দেশের ভেতরে যাচ্ছে প্রায় ২০টি জেলায়। করোনার সময়টা খুব খারাপ গেছে। তবে এখন আবার চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর।
উদ্যোক্তা রূপা সরকারের বাবা মৃণাল কান্তি সরকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, মা মমতা রানী পাল অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। দুই ভাই বোনের মধ্যে তিনি বড়। তার জন্ম ও শৈশব কেটেছে নেত্রকোণা জেলার বারহাট্টায়। কিন্তু বেড়ে ওঠা ও পড়াশোনা ময়মনসিংহে। পড়েছেন ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়। তারপর সরকারি মুমিনুন্নিসা মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ইংরেজি সাহিত্যে অনার্স। মাস্টার্স করেছেন আনন্দমোহন কলেজ থেকে।
- আমাদের দাদাভাই হুমায়ূন আহমেদকে নিয়ে দুটি কথা
- নজরুল ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিচালক শাওয়াল খানম
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়
- এবার আরও কমে গেল সোনার দাম
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ
- মোদিকে প্রশ্ন করা সেই নারী সাংবাদিকের ভিসা বাতিল
- অ্যালোভেরার সঙ্গে কী মেশালে ত্বক উজ্জ্বল হবে?
- রহস্য-রোমাঞ্চের গল্পে জয়া আহসান
- মা’র কাছ থেকে ২০ হাজার টাকা ধার করে রূপা’র উদ্যোগ
- আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা
- বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও হলেন ক্রেস
- ২৭৩ জনের সরকারি চাকরি, লাগবে না আবেদন ফি
- হুমায়ূন আহমেদের শ্রেষ্ঠ ১০ উপন্যাস
- এই দিনে পৃথিবীতে এসেছিলেন হুমায়ূন আহমেদ
- মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ
- নজরুল ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিচালক শাওয়াল খানম
- শীতের ফুল গাঁদা, এখনই চারা লাগানোর সময়
- গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
- কিংবদন্তি কমিউনিস্ট নেত্রী ইবারুরির মৃত্যুদিবস আজ
- বর্জ্যকে সম্পদ ও প্রবৃদ্ধির উৎসে পরিণত করতে হবে: জুবাইদা রহমান
- পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল: বিশেষ ওএমএস চালুর উদ্যোগ
- শর্মিলা ঠাকুরের মেয়ের কাঁধে ১০০০ কোটির সাম্রাজ্য!
- প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন
- ‘৫০ বছরেও মনের মতো সঙ্গী পাইনি’
- আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
- তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
- নারী ক্রিকেটারদের ফিটনেস নিয়ে ‘হার্ডলাইনে’ যাচ্ছে বিসিবি
- জানুন ক্যালসিয়াম, ভিটামিন ডি ও আয়রন গ্রহণের সঠিক নিয়ম
- শীতে বাড়ে নিউমোনিয়ার প্রকোপ, সচেতনতায় মিলবে সুরক্ষা
- শীতের অতিথি পাখি বন্দি হচ্ছে শিকারির জালে




