জানুন ক্যালসিয়াম, ভিটামিন ডি ও আয়রন গ্রহণের সঠিক নিয়ম
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
শরীরে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও আয়রনের ঘাটতি পূরণে অনেকেই সাপ্লিমেন্টের ওপর নির্ভর করেন। তবে শুধু সাপ্লিমেন্ট খেলেই হবে না, জানতে হবে কখন এবং কীভাবে এই উপাদানগুলো গ্রহণ করতে হবে। কারণ, ভুল সময়ে বা ভুল নিয়মে এসব গ্রহণ করলে শরীরে পুষ্টি উপাদান শোষণের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।
ক্যালসিয়াম, ভিটামিন ডি ও আয়রন— তিনটিই শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে। অন্যদিকে, ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে ভূমিকা রাখে। আর আয়রন হিমোগ্লোবিন তৈরিতে প্রয়োজনীয়, যা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দেয়। এসব পুষ্টি উপাদানের ঘাটতিতে হাড় দুর্বল হওয়া, অবসাদ, পেশি ও হাড়ে ব্যথা কিংবা রক্তাল্পতার মতো সমস্যা দেখা দিতে পারে।
ক্যালসিয়াম ও আয়রন সাপ্লিমেন্ট একসঙ্গে গ্রহণ করলে আয়রন শোষণের পরিমাণ কমে যেতে পারে। পুষ্টিবিদদের মতে, উচ্চমাত্রায় ক্যালসিয়াম ও আয়রন একসঙ্গে গ্রহণ করলে শরীরে এসব পুষ্টি উপাদান শোষণে সমস্যা হতে পারে। বিশেষ করে উদ্ভিজ্জ খাবার থেকে পাওয়া যায় নন-হিম আয়রন। ক্যালসিয়াম আয়রন শোষণে বাধা দেয়।
যাদের বেশি সতর্ক থাকা প্রয়োজন
অন্তঃসত্ত্বা নারী ও যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে বা রক্তাল্পতায় ভুগছেন, তাদের এ বিষয়ে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। কারণ, এসব ক্ষেত্রে শরীরে পর্যাপ্ত আয়রন পৌঁছানো জরুরি। তাই দুটি সাপ্লিমেন্ট গ্রহণের মধ্যে অন্তত দুই ঘণ্টার ব্যবধান রাখার পরামর্শ দেয় পুষ্টিবিদরা।
ভিটামিন ডি কেন গুরুত্বপূর্ণ
ক্যালসিয়াম যেমন আয়রন শোষণে বাধা দেয়, তেমনই ভিটামিন ডি-র অভাব হলে আয়রন শরীরে শোষিত হতে পারে না। ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড় ও দাঁত মজবুত রাখে। ভিটামিন ডি-র অভাব হলে কেউ অবসাদেও ভুগতে পারেন। ক্যালসিয়াম এবং ভিটামি ডি একসঙ্গে খেলে গ্রহণ করা ভালো। ক্যালসিয়ামের মতো ভিটামিন ডি সরাসরি আয়রন শোষণে বাধা দেয় না। তবে ভিটামিন ডি ফ্যাটে দ্রবণীয় বলে, তেল-ঘিযুক্ত খাবারের সঙ্গে খেলে ভালো কাজ করে। অন্যদিকে, আয়রন খালি পেটে সবচেয়ে বেশি শোষিত হয়।
সাপ্লিমেন্ট খাওয়ার সঠিক সময়
আয়রন : সকালে খালি পেটে খাওয়া সবচেয়ে ভালো।
ক্যালসিয়াম : দুপুর বা রাতের খাবারের সঙ্গে খাওয়া যেতে পারে যাতে আয়রন গ্রহণের সঙ্গে অন্তত কয়েক ঘণ্টা ব্যবধান রেখে এটি গ্রহণ করা উচিত।
ভিটামিন ডি : দিনের মূল খাবারের সঙ্গে গ্রহণ করা ভালো।
আয়রন খাওয়ার সময় যেসব খাবার এড়িয়ে চলবেন
আয়রন সাপ্লিমেন্ট গ্রহণের সময় চা ও কফি পান না করাই ভালো। চায়ে থাকা ট্যানিন এবং কফিতে থাকা পলিফেনল আয়রন শোষণে বাধা দিতে পারে। একইভাবে আয়রন ট্যাবলেটের সঙ্গে দুধ বা দুগ্ধজাত খাবার গ্রহণ এড়িয়ে চলা উচিত। তবে, ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে। তাই আয়রনসমৃদ্ধ খাবার বা সাপ্লিমেন্টের সঙ্গে লেবুর রস কিংবা ভিটামিন সি-সমৃদ্ধ ফল খেতে পারেন।
আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎস
সাপ্লিমেন্টের পাশাপাশি খাবার থেকেও এসব পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করা সম্ভব। যেমন :
আয়রন : মাছ, মাংস, ডাল, বিনস ও সবুজ শাকসবজি।
ক্যালসিয়াম : দুধ, দই, ছানা।
ভিটামিন ডি : সূর্যের আলো, ডিম, মাশরুম, স্যামন ও ম্যাকারেল মাছ এবং ভিটামিন ডি-সমৃদ্ধ ফর্টিফায়েড খাবার।
- শীতের ফুল গাঁদা, এখনই চারা লাগানোর সময়
- শীতের অতিথি পাখি বন্দি হচ্ছে শিকারির জালে
- নারী ক্রিকেটারদের ফিটনেস নিয়ে ‘হার্ডলাইনে’ যাচ্ছে বিসিবি
- শীতে বাড়ে নিউমোনিয়ার প্রকোপ, সচেতনতায় মিলবে সুরক্ষা
- আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
- কুষ্টিয়ার ঐতিহাসিক লাল তেঁতুল গাছ বিলুপ্তির পথে
- সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারী গৃহকর্মীকে বেত্রাঘাত
- গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
- জানুন ক্যালসিয়াম, ভিটামিন ডি ও আয়রন গ্রহণের সঠিক নিয়ম
- ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, বাড়ছে কড়াকড়ি
- পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল: বিশেষ ওএমএস চালুর উদ্যোগ
- তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
- ‘৫০ বছরেও মনের মতো সঙ্গী পাইনি’
- প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন
- কিংবদন্তি কমিউনিস্ট নেত্রী ইবারুরির মৃত্যুদিবস আজ
- স্ট্রেস দূর করবে যে ৪ অভ্যাস
- আজ আন্তর্জাতিক সিঙ্গেল দিবস
- কিংবদন্তি কমিউনিস্ট নেত্রী ইবারুরির মৃত্যুদিবস আজ
- `নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক`
- রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান
- গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর
- ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ
- জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির সাক্ষাৎ
- ডিসেম্বরে ৬টি শৈত্যপ্রবাহের আভাস
- বর্জ্যকে সম্পদ ও প্রবৃদ্ধির উৎসে পরিণত করতে হবে: জুবাইদা রহমান
- গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
- পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল: বিশেষ ওএমএস চালুর উদ্যোগ
- যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- অ্যালুমিনিয়ামের নতুন হাঁড়িতেও মিশছে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন








