আমাদের দাদাভাই হুমায়ূন আহমেদকে নিয়ে দুটি কথা
আহসান হাবীব | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার
আহসান হাবীব ও হুমায়ূন আহমেদ।
সানগ্লাস পরা এক লোক হঠাৎ রাস্তায় আমাকে থামাল।
- আপনি হুমায়ূন আহমেদের ভাই না?
-হ্যাঁ।
- আপনাকে একটা কথা জানাতে চাই।
- কি কথা?
- আমি তাকে দুচোখে দেখতে পারি না। বলেই সে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাওয়া। আমি আর কি বলব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই লোকটাকে আবার দেখলাম একদিন, একটা গাছের নিচে দাঁড়িয়ে তার সানগ্লাস খুলে রুমাল দিয়ে মুচ্ছে। আামি খেয়াল করলাম তার একটা চোখ নষ্ট। মানে সে “ওয়ান আইড ম্যান”। বেচারা! হুমায়ুন আহমেদকে দু চোখে দেখবে কিভাবে। খুবই স্বাভাবিক।
আরেকবার আমি একটা টং দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ ঝড়ের বেগে এক লোক এসে আমার পাশে বসল। সেই একই প্রশ্ন,
- আপনি হুমায়ূন আহমেদের ভাই না?
-হ্যাঁ।
- কিছু যদি মনে না করেন একটা কথা বলতে চাই।
- বলুন।
- আমি- আমি হুমায়ূন আহমেদকে হেট করি, কারণ তিনি বাংলা সাহিত্যকে ধ্বংস করেছেন।
- খুব স্বাভাবিক, সবাই যে হুমায়ূন আহমেদকে পছন্দ করবে তার কোনো কারণ নেই, তার হেটার থাকতেই পারে। তবে আপনি একটা কাজ করতে পারেন। আমি বলি।
- কি কাজ?
- হুমায়ূন হেটারস এসোসিয়েশন বলে একটি সংঘ নাকি আছে। আপনি তার সভাপতি পদে জয়েন করেন। শুনেছি ঐ পোস্টটা এখনো খালি আছে। কি বলেন?
হঠাৎ আমাদের পিছনে হো হো করে কে যেন হেসে উঠল। আমি পেছনে তাকিয়ে দেখি এক তরুণ হাসছে, সে নিশ্চয়ই আমাদের কথা-বার্তা শুনেছে। এবং মজা পেয়েছে। লোকটা একবার আমার দিকে একবার ঐ তরুণের দিকে তাকাল তারপর ...ঝড়ের বেগে এসেছিল, এবার উল্কার বেগে ছুটে বেড়িয়ে গেল।
আজ হুমায়ূন আহমেদের জন্মদিনে তার হেটারদের নিয়ে কথা বলছি কেন। বরং একটা সুন্দর ঘটনা বলি। বাবর রোডের বাসার চিলেকোঠার ঘরটা ছিল আমার। সেখানে পড়াশুনা করতাম। বড় ভাই হুমায়ূন আহমেদ সেখানে এসে সিগারেট খেত। সিগারেটের প্যাকেটটা ওখানেই থাকত। একদিন রাত বারটার দিকে এল। প্যাকেটের ভিতর তিনটা সিগারেট ছিল, একটা খেয়ে বাকি দুটো ছিঁড়ে ফেলল।
- কি করলে? আমি অবাক হয়ে বলি।
- আর সিগারেট খাব না। বলে সে গম্ভীর মুখে চলে গেল। রাত একটা’র দিকে আবার এল। আমি তখনও পড়ছি কারণ সামনে এস এস সি পরীক্ষা, রাত ২টা পর্যন্ত পড়ি। এত রাতে তাকে দেখে অবাক হলাম। সে ইতস্তত করে বলল-
- ইয়ে শাহীন, এখন কি দোকান খোলা পাওয়া যাবে? একটা সিগারেট খেতে পারলে... তার চেহারার অবস্থা দেখে মায়া লাগল। (আমার ডাক নাম শাহীন)
আমি বেরুলাম। জানি সব দোকান-পাট বন্ধ তারপরও যদি একটা দুটো দোকান খোলা পাওয়া যায়। সবচে কাছের দোকানটাই খোলা পাওয়া গেল। বললাম পাঁচটা বৃস্টল সিগারেট দেন (সে তখন বৃস্টল সিগারেট খেত)।
- এত রাতেও দোকান খোলা যে? আমি জিজ্ঞেস করি।
- স্যার প্রতিদিন দুইবারে আমার কাছ থাইকা পাঁচটা পাঁচটা কইরা সিগারেট নেয়। আইজ নিল না দেইখাই দোকান খোলা রাখছিলাম। বলে সে হাসে।
আহা কত মানুষ তাকে ভালবাসত, এখনো বাসে হয়ত। কিছু হেটার হয়ত আছে, থাকুক। কে জানে একদিন তারাও হয়ত তাকে ভালবাসবে... আর না বাসলেই বা কি। এমার্সনের একটা সুন্দর কথা আছে “তোমরা আমাকে ঘৃনা করেছিলে বলেই বুঝতে পেরেছি ভালবাসা কি গভীর...!”
শুভ জন্মদিন হুমায়ূন আহমেদ... আমাদের দাদাভাই।
(লেখাটি ফেসবুক থেকে নেয়া)
- আমাদের দাদাভাই হুমায়ূন আহমেদকে নিয়ে দুটি কথা
- নজরুল ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিচালক শাওয়াল খানম
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়
- এবার আরও কমে গেল সোনার দাম
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ
- মোদিকে প্রশ্ন করা সেই নারী সাংবাদিকের ভিসা বাতিল
- অ্যালোভেরার সঙ্গে কী মেশালে ত্বক উজ্জ্বল হবে?
- রহস্য-রোমাঞ্চের গল্পে জয়া আহসান
- মা’র কাছ থেকে ২০ হাজার টাকা ধার করে রূপা’র উদ্যোগ
- আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা
- বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও হলেন ক্রেস
- ২৭৩ জনের সরকারি চাকরি, লাগবে না আবেদন ফি
- হুমায়ূন আহমেদের শ্রেষ্ঠ ১০ উপন্যাস
- এই দিনে পৃথিবীতে এসেছিলেন হুমায়ূন আহমেদ
- মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ
- নজরুল ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিচালক শাওয়াল খানম
- শীতের ফুল গাঁদা, এখনই চারা লাগানোর সময়
- গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
- কিংবদন্তি কমিউনিস্ট নেত্রী ইবারুরির মৃত্যুদিবস আজ
- বর্জ্যকে সম্পদ ও প্রবৃদ্ধির উৎসে পরিণত করতে হবে: জুবাইদা রহমান
- পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল: বিশেষ ওএমএস চালুর উদ্যোগ
- শর্মিলা ঠাকুরের মেয়ের কাঁধে ১০০০ কোটির সাম্রাজ্য!
- প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন
- ‘৫০ বছরেও মনের মতো সঙ্গী পাইনি’
- আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
- তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
- নারী ক্রিকেটারদের ফিটনেস নিয়ে ‘হার্ডলাইনে’ যাচ্ছে বিসিবি
- জানুন ক্যালসিয়াম, ভিটামিন ডি ও আয়রন গ্রহণের সঠিক নিয়ম
- শীতে বাড়ে নিউমোনিয়ার প্রকোপ, সচেতনতায় মিলবে সুরক্ষা
- শীতের অতিথি পাখি বন্দি হচ্ছে শিকারির জালে





