ঢাকা, রবিবার ১৫, নভেম্বর ২০২৬ ৫:৫৬:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম ঘরে মিলল বাবা ও ২ মেয়ের লাশ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়,ভোগান্তিতে ১৫ লাখ যাত্রী জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

সাভারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে স্বামী বাবুল মিয়ার বিরুদ্ধে স্ত্রী রোজিনা বেগমকে (৩৫) গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে সকালে স্ত্রী রোজিনা বেগমকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন বাবুল মিয়া। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে, ঘটনার পর প্রতিবেশীরা বাবুল মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই রনি আহমেদ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।