কংগ্রেসের হাল ধরছেন প্রিয়াঙ্কা গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ১৫ নভেম্বর ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়গের পর দলের শীর্ষ দায়িত্বে কি প্রিয়াঙ্কা গান্ধী আসছেন—২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের অন্দরে এমন জল্পনা বাড়ছে।
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে মোকাবিলা করতে দলকে আরও শক্তিশালী সাংগঠনিক কাঠামোয় গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে কংগ্রেসের ভেতরে আলোচনা চলছে। সেই প্রেক্ষাপটে প্রিয়াঙ্কা গান্ধীকে আরও বড় দায়িত্ব দেওয়ার দাবি সামনে আসছে।
দলের একাংশের ধারণা, তার বক্তৃতার দক্ষতা, জনসংযোগ এবং সাংগঠনিক ভূমিকা জাতীয় রাজনীতিতে কংগ্রেসের পক্ষে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বর্তমানে মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের সভাপতি। তার নেতৃত্বের মেয়াদ শেষ হওয়ার পর দলের পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়ে আলোচনা আরও জোরালো হতে পারে।
অন্যদিকে রাহুল গান্ধী সংসদে বিরোধী দলনেতা হিসেবে বিজেপি সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সরব রয়েছেন। ফলে রাহুলের সংসদীয় নেতৃত্বের পাশাপাশি প্রিয়াঙ্কাকে সাংগঠনিক দায়িত্বে আরও সক্রিয় করার ভাবনাও গুরুত্ব পাচ্ছে।
সম্প্রতি বিভিন্ন রাজ্যে দলের সাংগঠনিক পুনর্বিন্যাস এবং নির্বাচনি প্রস্তুতিতে প্রিয়াঙ্কা গান্ধীর ভূমিকা নিয়ে আলোচনা বেড়েছে। আসামের আসন্ন নির্বাচনের প্রস্তুতিতেও তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিংও প্রিয়াঙ্কার রাজনৈতিক দক্ষতার প্রশংসা করেছেন। তাকে আরও বড় দায়িত্ব দেওয়ার পক্ষে দলের ভেতরে যে মত রয়েছে, তা এই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, কংগ্রেসের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হলো সংগঠনকে শক্তিশালী করা এবং বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে গ্রহণযোগ্য রাজনৈতিক বিকল্প গড়ে তোলা। সে ক্ষেত্রে গান্ধী পরিবারের দুই সদস্য রাহুল ও প্রিয়াঙ্কাকে কীভাবে দায়িত্ব বণ্টন করা হবে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে প্রিয়াঙ্কা গান্ধীকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি করার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানানো হয়নি। ফলে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি দলের শীর্ষ সাংগঠনিক দায়িত্বে আসবেন, নাকি রাহুল ও প্রিয়াঙ্কার যৌথ নেতৃত্বেই এগোবে কংগ্রেস, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।
- উষা নদী পরিষ্কার করেন, তাহলে সরকার কী করে?
- একা নদীতে নেমেছিলেন উষা, এখন পাশে অর্ধশতাধিক মানুষ
- শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন
- লতিকচুতে গৃহিণী শিরিনা খাতুনের সাফল্য
- টেনিস তারকা সানিয়া মির্জার জন্মদিন আজ
- বায়ুদূষণের শীর্ষে লাহোর-কলকাতা, ঢাকার অবস্থান কত?
- মোহাম্মদপুরে চিকিৎসার জন্য গিয়ে ‘পীরের’ ধর্ষণের শিকার নারী!
- কংগ্রেসের হাল ধরছেন প্রিয়াঙ্কা গান্ধী
- কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
- জীবনের মধ্যবেলায় নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প
- ৫ দফা পতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
- ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে, শীর্ষ ১০-এ কারা আছেন?
- আধুনিক পদ্ধতি ব্যবহারে আগাম তরমুজে সাফল্যের হাসি
- ৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট, সাত মহাদেশ ভ্রমণ বৃদ্ধার
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী ফজিলাতুন্নেসা
- বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, দেশে পরিস্থিতি উদ্বেগজনক।
- সাভারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক
- একাত্তরে কণ্ঠ দিয়ে যুদ্ধ করেছিলেন শাহীন সামাদ
- ঘরে মিলল বাবা ও ২ মেয়ের লাশ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে
- কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই
- যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়,ভোগান্তিতে ১৫ লাখ যাত্রী
- চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
- ভিসা বাতিল, মোদিকে প্রশ্ন করাই কি অপরাধ?
- পোয়া মাছের মাথার রহস্যময় দুটি পাথর!
- বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা
- নিজের দলেও বৈভবের মত ব্যাটার চান হরমনপ্রীত
- জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা
- চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক
- শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে নারীর মৃত্যু


