মাদরাসায় আগুন:৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৪ পিএম, ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩ ছাত্রকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে হাসপাতালের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার বলেন, আহত শিক্ষার্থীদের চারজনের অবস্থা গুরুতর। এর মধ্যে একজন লাইফ সাপোর্টে আছে।
সুলতান মাহমুদ শিকদার আরও বলেন, কোনো শিক্ষার্থীর শরীরে পোড়ার কোনো চিহ্ন নেই। প্রত্যেকেরই শ্বাসনালির সমস্যা হয়েছে। ধোঁয়ায় এ অবস্থা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত, তা নয়। আমরা কয়েকজনকে ছেড়ে দেওয়ার কথাও ভাবছি।
এর আগে, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় জামিয়া আশরাফিয়া মাদরাসার দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন শিক্ষার্থীরা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার সময় মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগার পর ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত শিক্ষার্থীরা শ্বাসকষ্ট ও ধোঁয়াজনিত শ্বাসনালির ক্ষতিতে (ইনহেলেশন বার্ন) আক্রান্ত হন। পরে মাদ্রাসার শিক্ষক ও অন্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার আহসান হাবীব বলেন, রাত ১টা ৫৫ মিনিটে মাদরাসায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার বলেন, মাদরাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগার পর প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে।
আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই মাদরাসার আগুনের সূত্রপাত হতে পারে।
- মাদরাসায় আগুন:৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
- অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক
- এবার মিস ইউনিভার্স মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা পেতে পারেন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- নাগরিক জীবনে গ্রামীণ খাবার জনপ্রিয় করা এক উদ্যোক্তা
- বন্যা আসার আগেই এআই জানাবে বিপৎসংকেত
- রাজধানীজুড়ে বাসে আগুন ও দফায় দফায় ককটেল বিস্ফোরণ
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- অতিরিক্ত গরম চা খেয়ে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন না তো?
- ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার
- আবারও কক্সবাজারে হোটেল এলাকায় আগুন
- যার বিয়েতে আসবে ৪ লাখ অতিথি! কে এই তরুণী
- শহীদ নূর হোসেন দিবস আজ
- কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশ থেকে ছোটদের পত্রিকা কি হারিয়ে যাচ্ছে?
- নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
- প্রাইমারির শিক্ষক থেকে অক্সফোর্ডে: শারমিনের অর্জন
- বাংলাদেশ থেকে ছোটদের পত্রিকা কি হারিয়ে যাচ্ছে?
- অ্যান কারসন: শোক, বিচ্ছেদ ও নীরবতার রূপকার
- জলাশয়জুড়ে ফুলের চাদর, সৌন্দর্য ছড়াচ্ছে কচুরিপানা
- রাবেয়ার দশটি মুরগি থেকে লাখ টাকার খামার
- বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
- হেডি ল্যামার: অভিনয় নৈপুণ্য আর উদ্ভাবনী ক্ষমতার ব্যক্তিত্ব
- রুপালী হক চৌধুরী: দেশের প্রথম নারী বহুজাতিক এমডি
- কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা
- যার বিয়েতে আসবে ৪ লাখ অতিথি! কে এই তরুণী
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
- এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রাজধানীজুড়ে বাসে আগুন ও দফায় দফায় ককটেল বিস্ফোরণ









