ঢাকা, মঙ্গলবার ১৭, নভেম্বর ২০২৬ ৫:৫০:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ পহেলা অগ্রহায়ণ, নবান্ন উৎসব: নতুন ধানের ঘ্রাণ বাংলার ঘরে ঘরে থাইল্যান্ডে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১ গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে ৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক

ভালোবাসার টানে ভারতের কেরালার মেয়ে এখন পীরগঞ্জে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৮ এএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জীবিকার তাগিদে দুবাইয়ের রেস্তোরায় কাজ করতেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার হাজীপাড়ার বাসিন্দা মাসুদ রানা এবং ভারতের কেরেলা রাজ্যের অশ্বিনী। কর্মক্ষেত্রেই পরিচয় হয় তরুণী অশ্বিনীর সঙ্গে। সেখান থেকে প্রেম-ভালোবাসা। এই সম্পর্ককে স্থায়ী রুপ দিতে চলতি বছর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং প্রবাসেই সংসার পাতেন।

গত বুধবার অশ্বিনী ভালোবাসার টানে স্বামী মাসুদ রানার গ্রামের বাড়ি পীরগঞ্জে চলে আসেন। এখানে আসার পর তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মাসুদ রানার পরিবারের সঙ্গে দিন কাটাচ্ছেন।

অশ্বিনী গণমাধ্যমকে বলেন, দুবাইয়ের ওই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করার সময় রানার সঙ্গে তার পরিচয় হয়। দুজনের ইচ্ছেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

মাসুদ রানার মা ও পরিবার জানান প্রবাসে থাকা অবস্থায় ছেলের প্রেমের সম্পর্কের কথা পরিবার জানতে পারে। বর্তমানে ছেলে ও পুত্রবধূ দুজনই বাড়িতে রয়েছেন। অশ্বিনী ইতোমধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানান তিনি।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন বলেন, তারা দুজনে বিয়ে করেছেন। কাগজপত্র যাচাই করে দেখেছি তারা বৈধভাবে বিদেশ গিয়েছিলেন এবং বৈধভাবে দেশে এসেছেন।