ঢাকা, বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬ ০:৪২:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত, আটক সহকর্মী ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ মাকে হত্যার পর ট্রাঙ্কে মরদেহ, ছেলেসহ গ্রেপ্তার ৩ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রবীন্দ্রনাথের ছবিতে কালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমি মুক্ত পোশাকশ্রমিকদের মজুরি ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ৩৯ কারখানা বন্ধ ঘোষণা

কুয়াশার চাদরে ঢেকে গেছে পঞ্চগড় জেলার পথঘাট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০০ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়ের পথঘাট

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়ের পথঘাট

পঞ্চগড় জেলায় ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। হিমালয় থেকে বয়ে আসে হিমেল হাওয়া আর ঘন কুয়াশা পঞ্চগড়ে বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল নয়টায় জেলা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে সকাল ছয়টায় রেকর্ড করা হয় ১৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ। গতকাল মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, মঙ্গলবার রাত থেকে ঘন কুয়াশা ঢাকা পড়ে জেলার পথঘাট। রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। বুধবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। ঘন কুয়াশার কারণে নিম্ন আয়ের মানুষেরা দুর্ভোগে পড়েছেন। শীতের কাজের সন্ধানে বের হতে তাদের খুবই কষ্ট হয়।

বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের নলেহা পাড়া এলাকার ইজিবাইক চালক জালাল উদ্দিন বলেন, ‘গত কয়েকদিন ধরে সকাল থেকে খুবই ঘন কুয়াশা। সকালবেলা ইজিবাইক নিয়ে বের হলে খুব কষ্ট হয়। ঠান্ডায় মনে হয় হাত পা জড়ো হয়ে আসে। খোলা ভ্যান হওয়াতে সকালবেলা তেমন একটা ইনকাম হয় না।’

সদর উপজেলার দিনমজুর রফিকুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে হালকা হালকা কুয়াশা পড়ে। রাত যত গভীর হয় ততই কুয়াশা পরিমাণ বাড়তে থাকে। রাতভর বৃষ্টির মতো ঝরে কুয়াশা। সকালবেলা ঠান্ডায় হাত পা জড়ো হয়ে আসে। ঠিকমত কাজ করা যায় না।’

তবে চলতি মাসের শেষের দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়, হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। নিম্নচাপের কারণে আকাশে জমে থাকা মেঘমালা কুয়াশা হয়ে ঝড়ছে। আস্তে আস্তে করে শীত বাড়তে থাকবে।