গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ৩৯ কারখানা বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি কার্যকরের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। শ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলের মোট ৩৯টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা মালেকের বাড়ি এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে মালেকের বাড়ি ও হারিকেন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরাও কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
শ্রমিক অসন্তোষের কারণে আজকের জন্য মহানগরীর আরও ১০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে শিল্পাঞ্চলে মোট ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তবে অন্যান্য কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। শিল্পাঞ্চল ও মহাসড়কের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
- মুম্বাইয়ের রাস্তায় গলি ক্রিকেটে মেতেছে উইলিয়াম-কেট
- আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
- মিরপুরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত, আটক সহকর্মী
- মাকে হত্যার পর ট্রাঙ্কে মরদেহ, ছেলেসহ গ্রেপ্তার ৩
- ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
- রবীন্দ্রনাথের ছবিতে কালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমি মুক্ত
- কুয়াশার চাদরে ঢেকে গেছে পঞ্চগড় জেলার পথঘাট
- বোনদের ডাকে মিলল না সাড়া, দরজা ভেঙে মিলল নিথর দেহ
- সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
- পোশাকশ্রমিকদের মজুরি ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির
- আলাস্কায় মেরি পেলটোলার বিশাল জয়, ডেমোক্র্যাটদের ৫৬ আসন
- রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন
- গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ৩৯ কারখানা বন্ধ ঘোষণা
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
- বাংলাদেশ সফরে পর্তুগালের রাজকন্যা, উদ্বোধন করবেন সিলেট চা
- রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজ
- সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান
- কুয়াশায় ঢাকা পড়েছে শীতের জেলা দিনাজপুর
- ভুট্টার খোসায় শতাধিক পণ্য, স্বাবলম্বী হচ্ছেন রংপুরের নারীরা
- ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও
- হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- শিশু রামিসা হত্যাকণ্ড: হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল
- টানা পঞ্চমবার দরপতনের পর দেশে আজ সোনার ভরি কত?
- ‘পরগাছার রানি’ থেকে ‘লেভেল’ বিতর্ক, মুখোমুখি অপু-পরীমনি
- রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন
- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
- বোনদের ডাকে মিলল না সাড়া, দরজা ভেঙে মিলল নিথর দেহ
- রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন











