ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৬:৩৮:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

আজ থেকে নেদারল্যান্ডসে বোরকা নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নেদারল্যান্ডসে বোরকার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা আজ থেকে কার্যকর করা হয়েছে। দেশটির কেউ কেউ মনে করেন, বোরকা নারী নিপীড়নের প্রতীক। আবার কেউ কেউ এই নিষেধাজ্ঞাকে ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে মনে করছেন।খবর ডয়চে ভেলের।

বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞায় স্কুল, হাসপাতাল, সরকারি স্থাপনা এবং গণপরিবহনে ‘মুখ ঢাকা’ পোশাক নিষিদ্ধ করা হয়েছে।

কেউ বোরকা পরে এসব জায়গায় ঢুকতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে মুখ দেখাতে বলতে পারবেন। এতে আপত্তি জানালে তাকে ভেতরে ঢুকতে না দেয়ার ক্ষমতাও থাকবে তাদের।

এই নিষেধাজ্ঞা অমান্যকারীকে ১৫০ ইউরো (প্রায় ১৫ হাজার টাকা) জরিমানা করতে পারবে কর্তৃপক্ষ। প্রয়োজন মনে করলে পুলিশকেও ডাকতে পারবে তারা।

অবশ্য শুধু বোরকা নয়, পুরো মুখ ঢাকা হেলমেট বা অন্য যেকোনো কিছুর ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য।

এই আইনের প্রস্তাব করা হয় ২০০৫ সালে। ব্যাপক বিতর্ক ও আলোচনার পর ২০১৫ সালে আইনটি পাস হয়। ২০১৮ সালের জুনে ডাচ সিনেট এটি অনুমোদন করে।

আইনটি কার্যকরের আগে দেশটির সরকারকে ব্যাপক বিরোধিতার মুখোমুখি হতে হয়। কয়েকটি শহরের কর্তৃপক্ষ, হাসপাতাল, গণপরিবহন সংস্থা এবং পুলিশও এর বিরোধিতা করে।

-জেডসি