আজ প্রেসক্লাব কোলকাতায় ‘বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র’ উদ্বোধন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ এএম, ২৮ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব কোলকাতায় ‘বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র’ উদ্বোধন করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত-বার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর সম্মানে কেন্দ্রটি স্থাপিত হচ্ছে।
বাংলাদেশ সরকারের সহায়তায় আধুনিক ডিজিটাল সুবিধা-সমৃদ্ধ সংবাদ কেন্দ্রে কম্পিউটার, স্ক্যানার, প্রদর্শন হল, একটি লাইব্রেরি, একটি ওভারহেড প্রজেক্টর ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর বেশকিছু ডিজিটাল সম্ভার থাকবে।
এর আগে গত মাসে মন্ত্রী নয়াদিল্লীতে প্রেসক্লাব অব ইন্ডিয়া (পিসিআই)-এ ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’ উদ্বোধন করেন- যা ছিল দেশটিতে এ ধরনের প্রথম কেন্দ্র।
ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর বলেন, ‘বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর জন্ম শত-বার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উদযাপন উপলক্ষে এই মিডিয়া সেন্টারটি স্থাপন করছে।’
তিনি বলেন, মিডিয়া সেন্টারটি উপ-মহাদেশের কিংবদন্তী রাজনৈতিক ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি একটি সম্মান। সেন্টারটি নতুন প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশাপাশি বঙ্গবন্ধু সম্পর্কে জানতে সহায়ক হবে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ক্লাব সদস্যদের অবদানের কথা তুলে ধরে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর নামে এ ধরনের একটি কেন্দ্র প্রতিষ্ঠা- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই ক্লাবের সদস্যদের স্বীকৃতি।
বাংলাদেশের তথ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে মিডিয়া সেন্টারটির উদ্বোধন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বর্তমানে মন্ত্রী চার দিনের সরকারি সফরে পশ্চিম বাংলায় রয়েছেন। তিনি অন্যান্যদের মধ্যে পশ্চিম বাংলার রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করবেন।
সূত্র : বাসস
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











