ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৫:২৭:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

আজ প্রোপোজ ডে

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১২ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলি-বলি করেও যাকে ভালোবাসার কথাটি বলতে পারছেন না তাহলে আজকের দিনটি শুধুই আপনার। শুরু হয়ে গেছে ভালোবাসার সপ্তাহ উদযাপন। সেই হিসেবে আজ প্রোপোজ ডে। 

এ দিনটি পালনের পেছনেও রয়েছে একটি সুন্দর ইতিহাস।  ফিরে তাকাতে হবে অতীতে। সময়টা ১৫ শতক। ইউরোপে দারুণ এক ঘটনা ঘটেছিল। ১৪৭৭ সালের ঘটনা। মনে করা হয়, এই দিনেই অস্ট্রিয়ান আর্চডিউক ম্যাক্সিমিলান মেরি অফ বার্গান্ডিকে হীরার আংটি দিয়ে প্রেমের প্রস্তাব জানান। 

এর অনেক পরে ১৮১৬ সালের আরেকটি ঘটনাও এই দিনটিকে আরও গুরুত্বপূর্ণ ও  অর্থবহ করে তোলে। রাজকন্যা শার্লটের সঙ্গে তার হবু স্বামীর বাগদানের অনুষ্ঠান এই দিনেই হয়। তারপর থেকে ভ্যালেন্টাইন সপ্তাহের দ্বিতীয় দিন পালিত হয়ে আসছে প্রোপোজ ডে।


আপনাকেও যে হীরার আংটি দিয়ে প্রোপোজ করতে হবে তা কিন্তু নয়। একটি গোলাপ হাতে দিয়েও প্রোপোজ করতে পারেন।