ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ২:৪০:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪০ এএম, ৩ মে ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। ১৯৯৩ সাল থেকে প্রতিবছর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো ঘোষিত এই দিবসটি সারাবিশ্বে পালিত হচ্ছে। জাতিসংঘ এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার’ বা ‘ভয় ও পক্ষপাতমুক্ত সাংবাদিকতা’।

এবারের বিশ্ব গণমাধ্যম মুক্ত দিবস পালন উপলক্ষে দেওয়া বক্তব্যে স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করে, এমন আইন ও আইনের ধারা সংশোধনের দাবি জানিয়েছেন বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।

এই দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

কভিড-১৯ সংক্রমণজনিত পরিস্থিতিতে এ বছর দিবসটি উপলক্ষে আন্তর্জাতিকভাবে কোনো কর্মসূচি পালন করছে না জাতিসংঘ। দেশেও জাতীয়ভাবে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না।

দিবসটি পালনের মুহূর্তে সংবাদপত্র পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, সংবাদপত্র গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের উন্নয়নে স্বাধীন সাংবাদিকতা এবং সংবাদপত্রের ভূমিকা সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

-জেডসি