ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২২:৩৩:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

‘আজ বিশ্ব শিশু দিবস’ শিশুর বিকাশে সকলকে এগিয়ে আসতে হবে:রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৫২ পিএম, ৩ অক্টোবর ২০১৭ মঙ্গলবার

রাষ্ট্রপতি মো. আবুদল হামিদ বলেছেন, সকল শিশুর পরিপূর্ণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সরকারের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস ২০১৭ উদযাপনের কর্মসূচি শিশুদের পরিপূর্ণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে সরকারের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
আজ বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৭ উপলক্ষে রোববার এক বাণীতে আবদুল হামিদ এ কথা বলেন।
তিনি বিশ্ব শিশু দিবস-২০১৭’র প্রতিপাদ্য ‘শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার’কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী হিসেবে অভিহিত করে বাংলাদেশসহ বিশ্বের সকল শিশুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সকল শিশু স্নেহ-মমতা ও নিরাপদে বেড়ে উঠবে এ প্রত্যাশা করে রাষ্ট্রপতি বলেন, আমাদের স্বপ্ন শিশুর বাসযোগ্য বিশ্ব বিনির্মাণ। শিশুদের পরিপূর্ণ বিকাশে তাদের মৌলিক অধিকার নিশ্চিতের পাশাপাশি তাদের মাঝে দেশপ্রেম ও মানবিক গুণাবলির উন্মেষ ঘটাতে হবে।
আবদুল হামিদ বলেন, শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও বিনোদনের বিকল্প নেই। এগুলো শিশুর অধিকার। বিশ্বের সকল শিশুর অধিকার সংরক্ষণের বিষয়টি উপলব্ধি করে জাতিসংঘ শিশু অধিকার সনদ গৃহীত হয়েছে। বাংলাদেশ এ সনদে অনুস্বাক্ষরকারী একটি দেশ।
তিনি বলেন, বাংলাদেশ সরকার জাতিসংঘ সনদ অনুযায়ী শিশু অধিকার সংরক্ষণ, শিশুর জীবন ও জীবিকা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান, প্রাক-প্রাথমিক শিক্ষা কর্মসূচি পরিচালনাসহ শিশু নির্যাতন বন্ধ, বিশেষ করে কন্যাশিশুদের বৈষম্য বিলোপে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করছে। এর পাশাপাশি প্রণয়ন করা হয়েছে ‘জাতীয় শিশুশ্রম নিরসন নীতি-২০১০’ ও ‘জাতীয় শিশু নীতি-২০১১’। এসব কর্মসূচি ও নীতি শিশুর শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বাণীতে তিনি বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাদের হাতেই ন্যস্ত হবে আগামী দিনের নেতৃত্ব। তারাই ভবিষ্যতে সমাজ, দেশ ও বিশ্ব পরিচালনায় নেতৃত্ব দেবে। সভ্যতা ও সংস্কৃতিকে এগিয়ে নেবে অনন্য উচ্চতায়। এ জন্য তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
রাষ্ট্রপতি বলেন, শিশুরা স্নেহ-মমতা, জ্ঞান-বিজ্ঞান ও প্রগতিশীল চিন্তা-চেতনায় সমৃদ্ধ হলে আগামী দিনের বিশ্বে ইতিবাচক প্রভাব পড়বে এবং বিশ্ব হয়ে উঠবে সুন্দর ও শান্তিময়।
রাষ্ট্রপতি ‘বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৭’ উদযাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে জানিয়ে এর সাফল্য কামনা করেন।

-বাসস

এই বিভাগের জনপ্রিয়