আজ ব্যাংক হলিডে, সব লেনদেন বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ১ জুলাই ২০২৫ মঙ্গলবার
ব্যাংক লেনদেন বন্ধ
দেশে আজ ‘ব্যাংক হলিডে’ পালিত হবে। আজ ১ জুলাই মঙ্গলবার সারাদেশে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাব-সংক্রান্ত কাজের জন্য বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও জরুরি কিছু শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, প্রতিবছর ১ জুলাইকে অর্ধবার্ষিক সমাপ্তি হিসেবে বিবেচনা করে ব্যাংক খাত। বছরের প্রথম ছয় মাসের হিসাব মিলিয়ে ব্যাংকগুলো অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে এদিন। এই জটিল এবং সময়সাপেক্ষ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে ১ জুলাইকে ব্যাংক হলিডে হিসেবে ঘোষণা করা হয়।
এ কারণে, এদিন কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, এটিএম থেকে নগদ উত্তোলন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনসহ অন্য সব ধরনের লেনদেন।
বাংলাদেশ ব্যাংক এবং বাছাই করা কিছু বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকলেও সেগুলোতে কেবল অভ্যন্তরীণ হিসাবরক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। গ্রাহকসেবা এই দিন বন্ধ থাকবে।
ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারও এদিন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। কারণ, শেয়ারবাজারের বেশিরভাগ লেনদেনই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়, ফলে ব্যাংক বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই পুঁজিবাজারেও লেনদেন সম্ভব হয় না।
উল্লেখ্য, প্রতিবছর ৩১ ডিসেম্বরও একইভাবে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরির জন্য ব্যাংক হলিডে পালিত হয়। তখনও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয় ব্যাংক ও শেয়ারবাজারে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








