ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১৮:০৫:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

আজ মধ্যরাত থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৮ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার

আজ মধ্যরাত থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বন্ধ

আজ মধ্যরাত থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বন্ধ

করোনাভাইরাসের বিস্তাররোধে আজ মঙ্গলবার মধ্যরাত থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোহিবুল হক আজ বাসসকে জানান, ‘আজ মধ্যরাত থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।’

তিনি জানান, করোনাভাইরাসের কারণে এর আগে বাংলাদেশ ৩১ মার্চ পর্যন্ত কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর এবং ভারত এই ১০টি দেশের ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল।

যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সমস্ত ভ্রমণকারীদের জন্য ৩১ মার্চ পর্যন্ত এদেশে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

সরকার ইতোমধ্যে দেশের সকল গণপরিবহন, ট্রেন, নৌযান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে।