আজ মহালয়া : শুরু দুর্গাপূজার আনুষ্ঠানিকতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:২২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৭ বুধবার
আজ শুভ মহালয়া। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে, ঢাক বাজিয়ে আজ সকাল ৬ টায় দেবী দুর্গার আবাহনের মধ্য দিয়ে শুরু হয়েছে শুভ মহালয়া। মা আজ পা রেখেছেন মর্ত্যলোকে। মহালয়ার দিন ভোরে মন্দিরে মন্দিরে শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে আবাহন জানানো হয়। দেবীর আরাধনা সূচিত হয় মহালয়ার মাধ্যমে। নিয়মানুযায়ী এর ছয়দিন পর শুরু হয় ষষ্ঠী ও পর্যায়ক্রমে দশমীতে দেবী আবারও ফিরে যান কৈলাশে। শুভ মহালয়া উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার বিশেষ অনুষ্ঠান ভোর ৬টায় শুরু হয়। কেন্দ্রীয় পূজামণ্ডপে সকাল ৯টায় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজার আয়োজন করা হয়। রাজধানীর রমনা কালী মন্দির ও কৃষিবিদ মিলনায়তনে মহালয়ার অনুষ্ঠান পালন হয়েছে।
বছর ঘুরে আবারও মা আসছেন তার বাপের বাড়ি। হিমালয়ের কৈলাশ থেকেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে মা আসেন সমতল ভূমিতে। সঙ্গে নিয়ে আসেন গণেশ, কার্তিক, লক্ষ্মী আর সরস্বতীকে। হিন্দু শাস্ত্রমতে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। এই দিনে দেব-দেবীকূল দুর্গাপূজার জন্য জাগ্রত হন। এভাবেই মর্ত্যলোকে আবাহন ঘটে দেবী দুর্গার। মহালয়া দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। এদিন গঙ্গাতীরে ভক্তরা মৃত আত্মীয়স্বজন ও পূর্বপুরুষদের আত্মার মঙ্গল কামনা করেন। শ্রী রামচন্দ্র রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করতে যাওয়ার আগে দুর্গা পূজার আয়োজন করেছিলেন। তাই শরৎকালের এই পূজাকে হিন্দুমতে অকালবোধনও বলা হয়।
এ বছর ঢাকা মহানগরীর বিভিন্ন মঠ ও মন্দিরে ২৩১টি পূজা অনুষ্ঠিত হবে।
মহানগর সার্বজনীন পূজা কমিটির এ কথা জানিয়েছে।
এছাড়া পুলিশ প্রশাসনের বিশেষ প্রতিনিধি ঢাকা মেট্টোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর পূজা মন্ডপে নারী ও পুরুষের পৃথক আগমন এবং নির্গমন পথ রাখা, প্রতিটি পূজা মন্ডপে পরিচয় কার্ডধারী কমপক্ষে ১০ জন ব্যাজ পরিহিত নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে ২৪ ঘন্টা তদারকি/পাহারার ব্যবস্থা, কোনরূপ আতসবাজি ও পটকা না ফোটানো, মন্দিরের গেইট এ লাগেজ (ব্যাগ) না রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১০ টার মধ্যে বিসর্জন সম্পন্ন করার নির্দেশ রয়েছে।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











