আজ রংপুরে মহাসমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৬ এএম, ২ আগস্ট ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বিভাগীয় শহরে সর্ববৃহৎ মহাসমাশে ভাষণ দেবেন। আগামী সাধারণ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার পক্ষে জনসমর্থন জোগাড় করতেই এই মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে।
রংপুর জিলা স্কুলের মাঠে দুপুর ২টায় অনুষ্ঠেয় এই বিভাগীয় মহাসমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং প্রধানমন্ত্রী বিকেল ৩টায় সমাবেশে ভাষণ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রী দুপুর দেড়টায় হেলিকপ্টারযোগে রংপুরে পৌঁছাবেন এবং বিকেল সাড়ে ৫টায় তাঁর ঢাকার উদ্দেশে বিভাগীয় শহর ত্যাগ করার কথা রয়েছে।
একই মাঠে ১২ বছর পর জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এখানে নৌকার আদলে তৈরি করা হয়েছে জনসভা মঞ্চ।
মহাসমাবেশে প্রধানমন্ত্রী রংপুরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ১২৪০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং রংপুর সিটি করপোরেশনের অধীনে প্রকল্পগুলো বাস্তবায়িত হবে।
রংপুর বিভাগ জুড়ে বিশেষ করে মহানগর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশে প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।
সমাবেশস্থল পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মাঠে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, রংপুরের ইতিহাসে সর্ববৃহৎ গণসমাবেশ করতে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন।
তিনি বলেন, আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরবঙ্গ নিয়ে তার স্বপ্নের গল্প উন্মোচন করবেন।
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যতই অপপ্রচার ও ষড়যন্ত্র করা হোক না কেন, আগামী সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলে রংপুরসহ দেশের ৭০ শতাংশ মানুষ অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেবেন। তিনি বলেন, জনগণই তাদের প্রধান শক্তি বলে তারা ক্ষমতায় আসার জন্য কখনো অস্ত্র ব্যবহার করেন না।
‘সুতরাং, আমরা অস্ত্রের ওপর নির্ভরশীল নই। আমরা অগ্নিসংযোগে বিশ্বাস করি না। আমাদের শক্তি দেশের জনগণ,’ বলেন তিনি।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জাতির পিতা এবং প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত শতাধিক তোরণ, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টারে সাজানো হয়েছে পুরো রংপুর। এমনকি বিভাগীয় শহরের অলি-গলি ও রাজপথ একইভাবে সাজানো হয়েছে।
//এস//
সূত্র: ইএনবি নিউজ লিঃ
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











