ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২২:২৬:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

আজ লক্ষী পূজা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:২৫ পিএম, ৫ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

আজ লক্ষী পূজা। সম্পদ আর সৌন্দর্যের দেবী কোজাগরী লক্ষ্মী। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব এটি। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দেশের বিভিন্ন মঠ-মন্দির ছাড়াও হিন্দুদের প্রতিটি ঘরে ঘরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্য পরিবেশে নানা আয়োজনে পালিত হবে লক্ষ্মী পূজা। কোজাগরী পূর্ণিমায় লক্ষীর আরাধনায় সেজে উঠেছে বাঙালী হিন্দুদের গৃহকোণ। মঙ্গলঘট ধানের ছড়ায় সঙ্গে গৃহস্থের অঙিনায় আজ শোভা পাচ্ছে চালের গুঁড়ো আল্পনায় ছাপ।

লক্ষী মানে শ্রী, সুরুচি। লক্ষী সম্পদ আর সৌন্দর্যের দেবী। বৈদিক যুগে মহাশক্তি হিসেবে তাকে পূজা করা হতো। তবে পরবর্তীকালে ধনশক্তির মূর্তি নারায়নের সঙ্গে তাকে জুড়ে দেওয়া হয়। শারদীয় দূর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মালম্বীরা এ পূজা করে থাকেন।

এ উপলক্ষে সারাদেশের হিন্দু রমণীরা উপবাসব্রত পালন করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিটি ঘরে ঘরে এবং ধানের জমিতে প্রজ্বলন করা হবে সন্ধ্যা প্রদীপ।

হিন্দুশাস্ত্র মতে, কোজাগরী পূর্ণিমা রাতে দেবী লক্ষী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্তগৃহে পূজা নিতে আসেন। প্রাচীনকাল থেকেই হিন্দু রাজা-মহারাজা, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহস্থ অব্দি সবাই লক্ষীদেবীকে পূজা দিয়ে আসছেন। বাঙালী হিন্দু বিশ্বাসে লক্ষীদেবী দ্বিভুজা, আর তার বাহন হচ্ছে পেঁচা।

পঞ্জিকা অনুযায়ী আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে পূজা দেওয়ার নির্ঘন্ট রয়েছে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, রামসীতা মন্দির, পঞ্চানন্দ শিব মন্দির, গৌতম মন্দির, রাধামাধব বিগ্রহ মন্দির, রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দিরসহ দেশের অনেক মন্দিরে ঘরোয়া পরিবেশে লক্ষ্মীপূজার নানা ধর্মীয় কর্মসূচি আয়োজন করা হয়েছে।

এই বিভাগের জনপ্রিয়