ঢাকা, শুক্রবার ০৬, নভেম্বর ২০২৬ ১৩:১২:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

আজ শুভ বিজয়া দশমী, উৎসব শেষে বিষাদের সুর

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:২৪ পিএম, ১৯ অক্টোবর ২০১৮ শুক্রবার

আজ শুক্রবার শুভ বিজয়া দশমী। বিদায়ের সুর বাজছে মণ্ডপে মণ্ডপে। দোলায় চড়ে আজ মর্ত্য ছাড়বেন দুর্গতিনাশিনী দুর্গা। ফিরবেন কৈলাশে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণ এবং সকল মানুষের মধ্যে নিরন্তর শান্তি ও সম্প্রীতির আকাঙ্ক্ষা নিয়ে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ সমাপন ঘটবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উত্সব শারদীয় দুর্গাপূজার।

 

উৎসব শেষে বিষাদের সুর ৷ মণ্ডপে-মণ্ডপে চলছে সিঁদুরখেলা, মিষ্টিমুখ ৷ চলছে শুভেচ্ছা বিনিময় ৷ কৈলাসে ফিরবেন দেবীদুর্গা।  অপেক্ষা আরও এক বছরের৷ 

 

শাস্ত্র অনুযায়ী, আজ বিজয়া  দশমীতে শাপলা, শালুক আর বলিদানের মাধ্যমে দেবীর পূজা হবে। তাই ঢাকের বোলে নিনাদিত হচ্ছে, ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন।

 

সনাতন বিশ্বাসে, বোধনে অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী মা দুর্গার  আগমন ঘটে। টানা পাঁচদিন মৃন্ময়ীরূপে মণ্ডপে মণ্ডপে থেকে আজ ফিরে যাবেন কৈলাশে স্বামী শিবের সান্নিধ্যে।

 

দূর কৈলাশ ছেড়ে মা পিতৃগৃহে আসেন ঘটকে (ঘোড়া) চড়ে। আজ বিজয়া দশমীতে বিদায় নেবেন দোলায় চেপে। আজ সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে নেমেছে ভক্তদের ঢল। ঢাক আর শঙ্খধ্বনি। টানা মন্ত্রপাঠ। উলুধ্বনি আর অঞ্জলি। সঙ্গে ঢাকের বাদ্য, নাচ, সিঁদুর খেলা। ধান, দুর্বা, মিষ্টি আর আবির দিয়ে দেবীকে বিদায় জানাবেন ভক্তরা। আজ সনাতন ধর্মের অনেকে উপবাস করবেন।

 

একদিকে বিদায়ের সুর, অন্যদিকে উৎসবের আমেজ। ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, তাঁতী বাজার, শাঁখারী বাজার, স্বামীবাগসহ বিভিন্ন মণ্ডপে চলবে আবির উৎসব। দেওয়া হবে দর্পণ ঘট বিসর্জন।

 


রাজধানীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বিজয়া শোভাযাত্রা শেষে বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

 

বিজয়া দশমী উপলক্ষে বিজয়া দশমী উপলক্ষে গুরুত্বপূর্ণ ভবন আলোকসজ্জিত করা হচ্ছে। আজ বেতার ও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করবে।