আজ শেষ হচ্ছে এইচএসসির লিখিত পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ১৯ আগস্ট ২০২৫ মঙ্গলবার
ফাইল ছবি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আজ মঙ্গলবার শেষ হচ্ছে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা। এর মধ্য দিয়েই শেষ হবে লিখিত পরীক্ষা।
পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে, প্রকৌশল অঙ্কনের পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষরা বোর্ড থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা নেবেন। অন্যদিকে, সব বোর্ডের অর্থনীতি প্রথম পত্র পরীক্ষা দেশের নির্ধারিত কেন্দ্রগুলোতে একইসঙ্গে অনুষ্ঠিত হবে।
এবারের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন, বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে। মূলত ১০ আগস্টের মধ্যে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও নানা অনাকাঙ্ক্ষিত কারণে কয়েক দফা স্থগিত হয় কিছু বিষয়। প্রথমে জুলাই মাসের ভয়াবহ বন্যায় কুমিল্লা শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের কিছু পরীক্ষা পিছিয়ে যায়। এরপর ১৭ জুলাই গোপালগঞ্জ জেলায় সহিংস পরিস্থিতির কারণে তিন বোর্ডের পরীক্ষা স্থগিত হয়। সবশেষ ২১ জুলাই ও ২৪ জুলাই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর সারা দেশে সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
স্থগিত চারটি বিষয়ের পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী শেষ পর্যন্ত পরীক্ষা গড়ায় আজকের দিনে। ফলে নির্ধারিত সময়ের অন্তত ৯ দিন পিছিয়ে শেষ হচ্ছে এবারের এইচএসসি।
কতজন শিক্ষার্থী অংশ নিলেন: শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ৫৫ হাজারের বেশি, মাদ্রাসা বোর্ডের (আলিম) অধীনে প্রায় ৮৬ হাজার এবং কারিগরি বোর্ডের অধীনে প্রায় ১ লাখ ৯ হাজার শিক্ষার্থী ছিলেন।
ব্যবহারিক পরীক্ষা সামনে: লিখিত পরীক্ষা শেষ হলেও এখনো শেষ হয়নি শিক্ষার্থীদের প্রস্তুতির চাপ। ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। এই সময়ে নির্ধারিত কেন্দ্রগুলোতে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে, ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি করে ৩ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডে জমা দিতে হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







