আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ এএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ২৩ মার্চ সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, ২৫ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কথা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রয়োজনীয় যেসব কথা বলা দরকার, জাতির উদ্দেশে ভাষণে সেই করণীয় সম্পর্কে অবশ্যই জাতিকে জানাবেন। এটাই প্রত্যাশা।
প্রধানমন্ত্রীর ভাষণে সারাদেশ লকডাউন করার কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমি এটুকু বলতে পারি, আমি যে দায়িত্বশীলতার কথা বলেছি, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে, কখন কী করতে হবে! আমি সকলের কাছে অনুরোধ করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন। সরকারের প্রতি আস্থা রাখুন, যখন যেটা বলতে হবে যখন যেটা করতে হবে, যথাসময়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










