আজ ২১ জুন বিশ্ব যোগ দিবস
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ২১ জুন ২০১৯ শুক্রবার
আজ ২১ জুন বিশ্ব যোগ দিবস। ২০১৪ সাল থেকে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে দিবসটি পালন করা হচ্ছে।
‘সুস্থ ভারত নয়, সুস্থ বিশ্ব গড়ে তোলা’র লক্ষ্য নিয়ে ২০১৪ সালে বিশ্ব যোগ দিবসের প্রস্তাব দেয় ভারত। এরপর ২০১৫ সালে জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে ১৭৫টি দেশের সমর্থনে ২১ জুন ‘বিশ্ব যোগ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। সে বছরই ১৯০টি দেশের ২৬০টিরও বেশি শহরে প্রথমবারের মতো দিবসটি উদযাপিত হয়।
উদযাপনকালে মহাসচিব বান কি মুন নিজেও সবার সাথে যোগ-মেডিটেশনে অংশ নেন।
এরই ধারাবাহিকতায় এবারও বিশ্বব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালনের উদ্যোগ নেয়া হয়েছে। এদিকে গতবছর দিবসটি বাংলাদেশে তেমনভাবে পালন করা না হলেও এবার যোগ ফাউন্ডেশন ঘরোয়াভাবে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
ব্যায়াম করা বা শরীরটা একটু ঘামিয়ে নেয়া যতই অপছন্দের হোক না কেন সুস্থ্য থাকতে এর জুড়ি মেলা ভার। তবে ওয়ার্কআউট একান্তই ভালো না লাগলে যোগাসন তো আছেই। ওজন কমানো, শক্তিশালী নমনীয় শরীর, উজ্জল ত্বক, শান্ত মন, ভালো স্বাস্থ্য ইত্যাদি যা কিছু আমরা পেতে চাই সব কিছুর দাওয়াই আছে এ যোগাসনে। বিভিন্ন বিষয়ের পাশাপাশি নানারকম রোগ যোগাসনের মাধ্যমে সারানো সম্ভব। যেমন-উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের সমস্যা, অ্যাজমা, বদহজম, কোষ্টকাঠিন্য, মাইগ্রেন, দুশ্চিন্তা এবং অবসাদ ইত্যাদি। বিশেষ কয়েকটি যোগাসন (প্রাণায়াম, মেডিটেশন, নিউরোবিক জিম ও আকুপ্রেসার) নিয়মিত অভ্যাসের মাধ্যমে এ ধরণের রোগগুলো থেকে সহজেই মুক্তি পাওয়া যেতে পারে।
যোগ হলো এক জীবন দর্শন, যোগ হলো আত্মানুশাসন, যোগ হলো এক জীবন পদ্ধতি, যোগ হলো ব্যধিমুক্ত এবং সমাধিযুক্ত জীবনের সংকল্পনা। যোগ আত্মোপচার এবং আত্মদর্শনের শ্রেষ্ঠ আধ্যাত্মিক বিদ্যা। যোগ শুধুমাত্র শরীরেরই নয় সমস্ত মানসিক রোগেরও চিকিৎসা শাস্ত্র। যোগ অ্যালোপ্যাথির মতো কোনো লাক্ষণিক চিকিৎসা নয়, বরং রোগের মূল কারণকে নির্মুল করে আমাদের ভেতর থেকে সুস্থ করে তোলার এক উপায়।
শারীরিকভাবে সুস্থ মানেই পুরোপুরি ফিট থাকা নয়। পুরোপুরি ফিট আপনাকে তথনই বলা যাবে যখন মানসিক, আধ্যাত্মিক, শারীরিক ও সামাজিক ভাবে আপনি সুস্থ থাকবেন। আবেগ থাকবে নিয়ন্ত্রণে। আবার রোগের অনুপস্থিতিই স্বাস্থ্য নয়, স্বাস্থ্য হলো জীবনের বহুমুখী বহিঃপ্রকাশ। আপনি কতটা আনন্দ এবং উৎসাহের সঙ্গে জীবনকে উপভোগ করতে পারছেন সেটাই সুস্বাস্থ্যের প্রমাণ। যোগাসন আপনাকে দেয় পরিপূর্ণ স্বাস্থ্য। আপনাকে সর্বদা ফিট রাখে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সবভাবেই।
যোগভ্যাস একটি নিয়মিত অভ্যাস। নিয়মিত অভ্যাসের মাধ্যমেই এর সুফল পাওয়া সম্ভব। তবে নিজে নিজে অভ্যাস না করে একজন ট্রেনারের অধীনে এগুলো অভ্যাস করা ভালো।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







