আজ ৫০ মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাসসঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৮ এএম, ১৬ জানুয়ারি ২০২৩ সোমবার
ফাইল ছবি
দেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় ভার্চুয়ালি এসব মডেল মসজিদ উদ্বোধন করবেন তিনি। শনিবার (১৪ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, ক্রমান্বয়ে সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হবে।
এর ব্যয় ৮ হাজার ৭২২ কোটি টাকা।
এ-ক্যাটাগরিতে জেলা ও মহানগর পর্যায়ে ৬৯টি, বি-ক্যাটাগরিতে উপজেলা সদরে ৪৭৫টি ও সি-ক্যাটাগরিতে উপকূলীয় এলাকায় ১৬টিসহ মোট ৫৬৪টি মডেল মসজিদ প্রকল্প চলমান।
এর আগে ২০২১ সালের ১০ জুন মাসে প্রধানমন্ত্রী ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন।
প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মডেল মসজিদগুলোতে ১৩টি বিশেষ সুবিধার মধ্যে মসজিদে হজযাত্রীদের প্রশিক্ষণসহ পবিত্র হজ পালনের জন্য ডিজিটাল নিবন্ধনের ব্যবস্থা থাকবে।
সুবিধাগুলোর মধ্যে আরও রয়েছে— নারী ও পুরুষের পৃথক অজু ও নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেটসহ নামাজের পৃথক ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা ও দীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কোরআন হেফজখানা, শিশু ও গণশিক্ষায় ব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, ইমামের প্রশিক্ষণ, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা।
চারতলা বিশিষ্ট প্রতিটি মসজিদে একসঙ্গে এক হাজার ২০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। অন্যদিকে, তিনতলা বিশিষ্ট মডেল মসজিদে একত্রে ৯০০ জন মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- জর্ডানের রানীকে স্বাগত জানালেন তুরস্কের ফার্স্ট লেডি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি











