আটলান্টিকে নৌকাডুবি: নিহত ৫২, প্রাণে বাঁচলেন এক নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১০ পিএম, ২১ আগস্ট ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
আটলান্টিক মহাসাগরে আফ্রিকা থেকে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় নৌকায় থাকা ৫৩ জনের মধ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দল সেখান থেকে এক নারীকেই শুধু জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের প্রায় ২২০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে এই ঘটনা ঘটে। খবর এবিসি নিউজের
স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস জানিয়েছে, ওই নৌকাটি এক সপ্তাহ আগে ৫৩ জন অভিবাসী এবং শরণার্থী নিয়ে আফ্রিকা থেকে ছেড়ে এসেছিল।
খবরে বলা হয়েছে, একটি বাণিজ্যিক জাহাজ নৌকাটিকে ডুবে যেতে দেখে। তারপর তারা স্পেনের জরুরি সার্ভিসকে সতর্ক করে। তারা ঘটনাস্থলে এসে এক নারীকে জীবিত দেখতে পান।
নাম প্রকাশে অনিচ্ছুক উদ্ধারকারী দলের একজন কর্মকর্তা বলেন, ওই নারী ডুবন্ত নৌকাটিকে ধরে ছিলেন। এসময় তার পাশে একজন মৃত পুরুষ ও একজন মৃত নারী ছিল। উদ্ধারের পর ওই নারীকে আকাশপথে লাস পালমাসের একটি হাসপাতালে নিয়ে আসা হয়। ওই হাসপাতালটি গ্রান কানারিয়া দ্বীপে অবস্থিত।
উদ্ধার হওয়া ওই নারী জানিয়েছেন, পশ্চিম সাহারার উপকূল থেকে ওই নৌকাটি ছেড়ে আসে। আর নৌকায় থাকা আরোহীরা আইভরি কোস্টের বাসিন্দা।
আফ্রিকার পশ্চিম উপকূল এবং স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জকে আলাদা করা আটলান্টিকে প্রায় নৌকা ডুবে অভিবাসী এবং শরণার্থীদের মৃত্যু হয়। কিন্তু কত নৌকা এভাবে ডুবে যায় এবং কত শরণার্থীর সলিল সমাধি হয় তা নিরূপণ করা কঠিন।
-জেডসি
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ
- আজ লক্ষ্মীপূজা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই











