ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১:০৪:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

আন্দোলনে আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের চিকিৎসক দল ঢাকায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের চিকিৎসা সেবা দিতে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

জানা গেছে, ঢাকায় সফররত চিকিৎসক দল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার, ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল ও আলেক্সেন্ডার হাসপাতাল থেকে এসেছেন।


১ ও ২ ফেব্রুয়ারি তারা রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহত চক্ষুরোগীদের চিকিৎসা দেবেন।


সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চিকিৎসাসেবা চলবে।