আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কালাত নগরীতে গোয়েন্দা সেবা সংস্থার একটি ভবনে আজ বৃহস্পতিবার শক্তিশালী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে। জাবুল প্রদেশের গভর্নর এএফপি’কে একথা বলেন।
রাহমাতুল্লাহ ইয়ারমাল বলেন, ‘আজ সকালে জাবুলের কালাতে এনডিএস ভবন লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। সেখানে অবস্থিত জাবুলের আঞ্চলিক হাসপাতালও এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এ বোমা হামলার পর তালেবানের মুখপাত্র কারী ইউসুফ আহমাদি হামলার দায়িত্ব স্বীকার করেন। তিনি জানান, জাতীয় নিরাপত্তা অধিদপ্তর লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
গ্রীষ্মকালীন যুদ্ধের সমাপ্তি ঘোষণার আগে সহিংসতা জোরদারের অংশ হিসেবে দেশব্যাপী তালেবানের একের পর এক বোমা হামলার ক্ষেত্রে একেবারে সর্বশেষ হচ্ছে জাবুলের এই বিস্ফোরণ।
তালেবানের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে প্রায় এক বছর ধরে প্রচেষ্টা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মাসের গোড়ার দিকে হঠাৎ করে এ জঙ্গি গোষ্ঠীর সাথে আলোচনা বন্ধের ঘোষণা দেয়ায় তারা হামলা জোরদার করে।
ট্রাম্পের ঘোষণায় বলা হয়, গত সপ্তাহে তালেবানরা তাদের একমাত্র উপায় হিসেবে হামলা আরো বৃদ্ধি করার ঘোষণা দেয়ায় এ জঙ্গি গোষ্ঠীর সাথে আলোচনার সুযোগ শেষ হয়ে গেছে। এতে চলতি মাসের শেষের দিকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে আরো হামলার আশংকা করা হচ্ছে।
এদিকে সোমবার প্রকাশিত বিবিসি’র তদন্ত প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে আফগানিস্তানে প্রতিদিন গড়ে ৭৪ জন নিহত হয়েছে। মাসটিতে ৬১১টি ঘটনায় দুই হাজার ৩০৭ জনের প্রাণহানি হয়।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










