আফগানিস্তানে নিরপরাধ মানুষ হত্যার তদন্ত দাবি ইলহানের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমর আফগানিস্তানে নিরপরাধ ও বেসামরিক মানুষ হত্যার বিষয়ে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, গত দুই দশকে মার্কিন গোপন ড্রোন হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত জরুরি। তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনতে হবে। খবর নিউজ উইকের।
আফগানিস্তান ছাড়ার আগে কাবুলে ড্রোন হামলা চালিয়ে ১০ বেসামরিক মানুষ হত্যার কথা আমেরিকা স্বীকার করার পর তিনি এসব মন্তব্য করলেন।
ইলহান ওমর বলেন, কাবুলে ড্রোন হামলায় নিহতদের পরিবারের প্রতি আমরা ঋণী। আমরা যে অপরাধ করেছি তা স্বীকার করে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে এ বিষয়ে আন্তর্জাতিক তদন্ত চালাতে হবে।
গত ২৯ আগস্ট কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় ৭ শিশুসহ ১০ বেসামরিক ব্যক্তি নিহত হন।
প্রথমে নিহতদের জঙ্গি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল মার্কিন বাহিনী। কিন্তু হামলার পর পরই প্রকাশ হয়ে পড়ে যে, নিহতরা বেসামরিক মানুষ। তাদের জঙ্গি সংশ্লিষ্টতা ছিল না।
এর পর আমেরিকা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে, জঙ্গি নয়, বেসামরিক মানুষ হত্যা করেছে তারা।মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমর আফগানিস্তানে নিরপরাধ ও বেসামরিক মানুষ হত্যার বিষয়ে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, গত দুই দশকে মার্কিন গোপন ড্রোন হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত জরুরি। তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনতে হবে। খবর নিউজ উইকের।
আফগানিস্তান ছাড়ার আগে কাবুলে ড্রোন হামলা চালিয়ে ১০ বেসামরিক মানুষ হত্যার কথা আমেরিকা স্বীকার করার পর তিনি এসব মন্তব্য করলেন।
ইলহান ওমর বলেন, কাবুলে ড্রোন হামলায় নিহতদের পরিবারের প্রতি আমরা ঋণী। আমরা যে অপরাধ করেছি তা স্বীকার করে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে এ বিষয়ে আন্তর্জাতিক তদন্ত চালাতে হবে।
গত ২৯ আগস্ট কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় ৭ শিশুসহ ১০ বেসামরিক ব্যক্তি নিহত হন।
প্রথমে নিহতদের জঙ্গি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল মার্কিন বাহিনী। কিন্তু হামলার পর পরই প্রকাশ হয়ে পড়ে যে, নিহতরা বেসামরিক মানুষ। তাদের জঙ্গি সংশ্লিষ্টতা ছিল না।
এর পর আমেরিকা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে, জঙ্গি নয়, বেসামরিক মানুষ হত্যা করেছে তারা।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম