আফগানিস্তানে বোমা হামলায় নারী চিকিৎসক নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৭ পিএম, ৫ মার্চ ২০২১ শুক্রবার
ছবি: ইন্টারনেট
আফগানিস্তানে রিকসায় পেতে রাখা বোমা বিস্ফোরণে এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়, পূর্ব আফগান শহরের জালালাবাদ শহরে বোমা বিস্ফোরণে একজন নারী ডাক্তার নিহত হয়েছে। ওই নারী যে রিকসায় যাচ্ছিলেন তাতে ম্যাগনেটিক বোমা ফিট করা ছিল। এক পর্যায়ে বোমা বিস্ফোরণ হলে তিনি নিহত হন।
আফগানিস্তানের নানগরহার প্রদেশ সরকারের একজন মুখপাত্র জানান, নিহত ডাক্তার প্রাদেশিক একটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে কাজ করতেন। অফিসে যাওয়ার পথে তার রিকসায় বিস্ফোরণ ঘটলে তিনি নিহত হন। এই বিস্ফোরণে আরেকজন শিশু আহত হয়। প্রাদেশিক হাসপাতালের আরেকজন মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই হত্যাকাণ্ডের দায় কেউ স্বীকার করেনি। তবে আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আইএসআইএল শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আফগানিস্তানে প্রায় তারা হাজরা সম্প্রদায়ের ওপর আক্রমণ পরিচালন করছে।
তালেবান এসব হত্যকাণ্ডে তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। এসব ঘটনার জন্য তারা সরকারকে দায়ী করে বক্তব্য দিয়েছে।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে সাংবাদিক, ধর্মীয় পন্ডিত, বিচারক ও অ্যাকটিভিস্টদের ওপর আক্রমণ বেড়েছে। আক্রমণ থেকে বাঁচার জন্য অনেকে আত্মগোপন করছেন কেউ আবার দেশ ত্যাগ করছেন।
-জেডসি
- নতুন করে নির্মিত হল সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ
- কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
- রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হতে পারে
- পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে
- ৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর
- অন্ধকারে ছোট্ট আলো, জোনাকির রহস্যময় জগৎ
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম
- ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
- ঢাকার বাতাসের মানের অবনতি, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম











